ফের নিউইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা

১৯ নভেম্বর ২০২০, ১০:১৬ AM
যুক্তরাষ্ট্রের স্কুলের শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের স্কুলের শিক্ষার্থীরা © ফাইল ফটো

চলমান করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

১৮ নভেম্বর নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেছেন, ‘এ সিদ্ধান্তে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’

এদিকে করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত মার্চে নিউইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এখন করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছেন। বসন্তে শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের করোনার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

 

সূত্র: বিবিসি

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
  • ২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত…
  • ২২ মার্চ ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence