নতুন পাঠ্যবই অনলাইন থেকে ডাউনলোডের নিয়ম জানাল এনসিটিবি

০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
নতুন বই হাতে শিক্ষার্থীরা

নতুন বই হাতে শিক্ষার্থীরা © ফাইল ছবি

নতুন শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক অনলাইনে উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বই ডাউনলোডের নিয়ম জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এনসিটিবি।

এনসিটিবি জানিয়েছে, পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করতে ৫টি ধাপ অনুসরণ করতে হবে। ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে পূর্ণাঙ্গ বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।

এনসিটিবির নির্দেশনায় প্রথম ধাপে বলা হয়েছে, মোবাইল, ল্যাপটপ অথবা পিসির ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠপুস্তকের ভালিকার বিস্তারিত বাটন অথবা পাঠপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকা তে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক ও এ ক্লিক করতে হবে। চতুর্থ ধাপে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করতে হবে। পঞ্চম বা শেষ ধাপে, যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করতে হবে। এরপর পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন ডাউনলোড হয়ে যাবে।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬