সরকারি স্কুল যেন ‘সোনার হরিণ’, আসনপ্রতি ৬২ আবেদন

চট্টগ্রাম মহানগর
০২ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
সরকারি স্কুলে সন্তানকে ভর্তি করাতে মুখিয়ে আছেন অভিভাবকরা

সরকারি স্কুলে সন্তানকে ভর্তি করাতে মুখিয়ে আছেন অভিভাবকরা © ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরের সরকারি স্কুলে সন্তানকে ভর্তি করাতে মুখিয়ে আছেন অভিভাবকরা। কিন্তু সরকারি স্কুল এখন ‘সোনার হরিণ’। চট্টগ্রাম মহানগরের ১০ সরকারি স্কুলে ২ হাজার ২৩৬টি খালি আসন আছে। এর বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩৬টি। এতে আসনপ্রতি ৬২ আবেদনটি রয়েছে।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। সারাদেশের সব আবেদন অনলাইনে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

চট্টগ্রাম মহানগরের ১০টি সরকারি স্কুলের মধ্যে ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে গভ. মুসলিম হাইস্কুলে। ওই স্কুলের প্রাত ও দিবা শাখায় ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২২ হাজার ৭৬৩টি। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। যেখানে ২১৬ আসনের বিপরীতে ২০ হাজার ২৫৯টি আবেদন করেছে ভর্তিচ্ছুরা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে জানা যায়, ১০টি স্কুলে সবচেয়ে বেশি আসন রয়েছে পঞ্চম শ্রেণিতে। এতে আসন রয়েছে ১ হাজার ৪৬৪টি, এর বিপরীতে আবেদন পড়েছে ৮০ হাজার ১২৮টি। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় ৫৫টি আবেদন পড়েছে। ষষ্ঠ শ্রেণিতে ৪৫৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৩ হাজার ৬০৭টি। অর্থাৎ প্রতি আসনের জন্য আবেদন পড়েছে প্রায় ৯৫টি। নবম শ্রেণিতে আসন রয়েছে ২৯৩টি, আবেদন পড়েছে ১৩ হাজার ৪১৯টি। অর্থাৎ প্রতি আসনের জন্য আবেদন পড়েছে ৪৬টি। ১০টি স্কুলে মোট সংরক্ষিত আসন রয়েছে ৫৮টি।

তথ্য অনুযায়ী, গভ. মুসলিম হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ৮ হাজার ১৬৯টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৭টি; ষষ্ঠ শ্রেণিতে ১০ হাজার ৯৫১টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১১০টি এবং নবম শ্রেণিতে ৩ হাজার ৬৪৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ১০ হাজার ৩৬৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৭টি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১৩ হাজার ২৩৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৬টি; নবম শ্রেণিতে ৬ হাজার ৩০২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৮টি। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে আবেদন পড়েছে ৯ হাজার ১২২টি, আসন খালি রয়েছে ২১৮টি।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৮ হাজার ৩৯৫টি আবেদন পড়লেও আসন খালি আছে ১০৬টি; ষষ্ঠ শ্রেণিতে ১১ হাজার ৮৬৪টি আবেদন পড়লেও আসন খালি আছে ১১০টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৯ হাজার ৫৩৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৮টি; ষষ্ঠ শ্রেণিতে ৮ হাজার ৮৯৯টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৫ হাজার ১১৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি; ষষ্ঠ শ্রেণিতে ৮ হাজার ৭৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি এবং নবম শ্রেণিতে ১ হাজার ৮১০টি আবেদন পড়েছে, আসন খালি আছে ৫০টি। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৬ হাজার ৩৩২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৯টি; ষষ্ঠ শ্রেণিতে ৩ হাজার ৮১৬টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২০টি।

এদিকে হাজী মুহা. মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে এখনো আসন খালি আছে ১১০টি। যেখানে ৭ হাজার ৭৯টি আবেদন পড়েছে। চট্টগ্রাম সরকারি মডেল হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ২ হাজার ৭৮১টি আবেদন পড়েছে, আসন খালি আছে ৫১টি; অষ্টম শ্রেণিতে ১ হাজার ৭৮২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২৪টি এবং নবম শ্রেণিতে ১ হাজার ৬৬৪টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২৬টি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরের ১০টি সরকারি স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার ২৩৬ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। এর বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩৬টি। 

আগামী ১২ ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সারাদেশের ভর্তিচ্ছুদের সঙ্গে চট্টগ্রামে আবেদনকারী শিক্ষার্থীদের স্কুল ঠিক করা হবে বলে জানান তিনি।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9