কারণ ছাড়া স্কুল বন্ধ, প্রধান শিক্ষককে শোকজ

০৯ অক্টোবর ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ছবি

ছবি © সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরের বড়দল উচ্চ বিদ্যালয় কারণ ছাড়াই বন্ধ রাখার ঘটনায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে শোকজ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, ‘গত সোমবার ১২ টা ৫৫ মিনিটে বিদ্যালয়ের স্কুলের পতাকা উত্তোলিত ছিল, কিন্তু বিদ্যালয়ে কোন শিক্ষক বা কর্মকর্তা ছিল না এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব চেয়েছি।’

বিদ্যালয় বন্ধ এমন ভিডিও ভাইরাল হয়েছে বলা হলে রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আরও ভাইরাল করেন। দেখি কি করতে পারেন। আমি স্কুলে গিয়ে দেখব কি করতে পারি।’ 

শোকজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পেয়েছি সময় হলে জবাব দেব।’

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, তাহিরপুরের বড়দল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাববিস্তার করে নিয়মিত স্কুল কামাই করতেন তিনি। উনার গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলায় ধনপুর ইউনিয়নে। নানা অনিয়মে জড়িত রফিকুল ইসলাম নিজেকে অনেক ক্ষমতাধর মনে করতেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে ভোল পাল্টে এখন বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত শুরু করেছেন।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী: রুমিন ফারহানা

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক কারণ দর্শানোর জবাব না দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘স্কুল বন্ধ রাখার কোনো কারণ নেই। এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে য…
  • ২৫ মার্চ ২০২৬
আজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
  • ২৫ মার্চ ২০২৬
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় এক জেলায় আহত ৫৫
  • ২৫ মার্চ ২০২৬
টানা পাঁচ দিনের বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
  • ২৫ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় রেলক্রসিং কর…
  • ২৫ মার্চ ২০২৬
সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence