তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

রাজশাহীতে মাধ্যমিক দু’দিন, প্রাথমিক বিদ্যালয় একদিন বন্ধ ঘোষণা

২০ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM

© প্রতীকী ছবি

তীব্র শীতের কারণে রাজশাহীতে মাধ্যমিক বিদ্যালয়গুলো দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোও একদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলো রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) এবং প্রাথমিক বিদ্যালয়গুলো শুধু রোববার বন্ধ থাকবে। সোমবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হবে রোববার।

শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেখানকার স্কুলগুলো বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এল। 

শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার (মাউশি) রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মাউশির নির্দেশনা অনুযায়ী এ দুই দিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। 

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, তারা শুধু রোববার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার আবার আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, তাহলে সেদিনও জেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত
  • ২৭ মে ২০২৬
রাজধানীসহ বিভাগীয় শহরগুলোর ঈদ জামায়াতের সময় দেখুন এখানে
  • ২৭ মে ২০২৬
নতুন শঙ্কায় নেইমার, আলোচনায় বিকল্প
  • ২৭ মে ২০২৬
সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যে ৬ জেলায়
  • ২৭ মে ২০২৬
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
  • ২৭ মে ২০২৬
‘বাংলাদেশে মন্ত্রিত্ব সোনার পাথরের বাটি, ঘষা দিলেই কুরবানির…
  • ২৭ মে ২০২৬