বাংলাদেশের সঙ্গে খেলা নিয়ে যা জানাল ব্রাজিলের প্রতিনিধিদল

২৩ আগস্ট ২০২৬, ০৫:০১ PM
ব্রাজিলের প্রতিনিধি দল ভারতের মাঠ পর্যবেক্ষণ করছেন

ব্রাজিলের প্রতিনিধি দল ভারতের মাঠ পর্যবেক্ষণ করছেন © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ কিংবা নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখতে আজ ঢাকায় এসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে দলটি মাঠের সার্বিক পরিবেশ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি এবং মিডিয়া বক্স ঘুরে দেখেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ও অবকাঠামো দেখে ব্রাজিলীয় প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেছে। তিনি বলেন, ‘তারা তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এটা নিতে পারে, আমাদের স্টেডিয়ামটা চাইতে পারে অথবা আমাদের দেশের সঙ্গেও কোনো ম্যাচ খেলতে পারে। পরিদর্শনের সময় তারা এই বার্তাটি দিয়ে গেছে।’

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের একটি নির্ধারিত প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে ভারতে যাওয়ার আগে প্রতিনিধি দলটি সেখান থেকে আজ ঢাকায় এসে পরিদর্শনের কাজ সম্পন্ন করে এবং রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে। ওই ম্যাচের আগে ঢাকায় অনুশীলন সংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বাফুফে কর্মকর্তা জানান, এ ধরনের কোনো প্রসঙ্গ আলোচনায় আসেনি। প্রতিনিধি দল মূলত মাঠের কন্ডিশন ও স্টেডিয়ামের সুবিধা দেখতেই এসেছে।

পরিদর্শনকালে ব্রাজিলের প্রতিনিধিরা মাঠের ড্রেনেজ সিস্টেম, পানি দেওয়ার পদ্ধতি এবং ঘাসের বর্তমান অবস্থা বেশ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে। মাঠ পরিচর্যায় নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলে পরবর্তী কাজের অগ্রগতির খবর নেয় তারা। 

বাফুফের পক্ষ থেকে তাদের জানানো হয়, মাঠের অবশিষ্ট কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে। কাজ সম্পূর্ণ হলে প্রয়োজনে প্রতিনিধি দলটি আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে।

বাফুফে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আরও জানান, আগামী উইন্ডোতে কোনো পরিকল্পনা রয়েছে কি না সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে বাফুফে সভাপতির চূড়ান্ত বৈঠকের পরই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হওয়া সম্ভব হবে।

অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্ছেদের দুই মাসেই ফের দখলে যশোর শিক্ষা বোর্ডের সামনের সরকা…
  • ২৩ আগস্ট ২০২৬