ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগিয়ে কনসোর্টিয়াম

১০ আগস্ট ২০২৬, ০৬:৫১ PM
ইংল্যান্ডের মার্সেসাইডে অবস্থিত লিভারপুল ক্লাব

ইংল্যান্ডের মার্সেসাইডে অবস্থিত লিভারপুল ক্লাব © সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ মালিকানা কিনতে যাচ্ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, বেজোসসহ একটি বিনিয়োগ কনসোর্টিয়াম লিভারপুলের মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই চুক্তির ঘোষণা আসতে পারে। তবে আলোচনার কারণে তা আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই বিনিয়োগ কনসোর্টিয়ামটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়া। তিনি ভারতের ধনকুবের ও ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের জামাতা।

কনসোর্টিয়ামে বেজোসের পাশাপাশি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিনেরও থাকার কথা রয়েছে। ফলে চুক্তি সম্পন্ন হলে বিশ্বের অত্যন্ত ধনী তিন ব্যবসায়ী লিভারপুলের মালিকানা কাঠামোর সঙ্গে যুক্ত হবেন।

প্রস্তাবিত বিনিয়োগে লিভারপুলের মূল্যায়ন হতে পারে প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড (৬ বিলিয়ন ডলার)। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, চুক্তিতে ৩০ শতাংশের বেশি শেয়ারও থাকতে পারে।

২০১০ সালে মাত্র ৩০০ মিলিয়ন পাউন্ডে আর্থিক সংকটে থাকা লিভারপুলের মালিকানা নেয় এফএসজি। প্রস্তাবিত চুক্তি সম্পন্ন হলে গত ১৬ বছরে ক্লাবটির মূল্য যে বিপুল পরিমাণে বেড়েছে, তা আরও স্পষ্ট হবে।

২০২৩ সালে ডাইনেস্টি ইক্যুইটি লিভারপুলের একটি ছোট অংশীদারিত্ব কিনেছিল। ওই সময় ক্লাবটির মূল্যায়ন হয়েছিল ৩ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডের বেশি।

বেজোসের মতো বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির লিভারপুলে বিনিয়োগের সম্ভাবনা ফুটবলে বড় বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি আবারও সামনে এনেছে।

একইসঙ্গে নতুন কনসোর্টিয়াম ভবিষ্যতে লিভারপুলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।  

এফএসজি গত মাসে জানিয়েছিল, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম লিভারপুল ফুটবল ক্লাবে কৌশলগত সংখ্যালঘু বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তবে চুক্তির সময়সূচি নিয়ে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি।

৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬