ইতিহাস গড়ে লিভারপুর ছাড়লেন মোহাম্মদ সালাহ

২৫ মে ২০২৬, ০৭:৪০ AM
মোহাম্মদ সালাহ

মোহাম্মদ সালাহ © সংগৃহীত

ইতিহাস গড়েই লিভারপুল অধ্যায়ের সমাপ্তি হলো মোহাম্মদ সালাহর। বিদায়ী ম্যাচে রেকর্ড গড়ে মাঠ ছাড়লেন মিশরীয় এই তারকা। লিভারপুলর হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন তার দখলে। ৯৩ অ্যাসিস্ট করে ছাড়িয়ে গেছেন ক্লাব কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে।

প্রিমিয়ার লিগের শেষ দিনে রোববার ব্রেন্টফোর্ডর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচ দিয়েই শেষ হলো সালাহর ৯ বছরের লিভারপুল অধ্যায়। যদিও বিদায়ী ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেননি তিনি, তবে এক পয়েন্ট পেয়েই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে লিভারপুল।

অ্যানফিল্ডে আবেগঘন পরিবেশে মাঠ ছাড়েন সালাহ। ম্যাচের ৭৪তম মিনিটে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলে পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি। সতীর্থরা একে একে জড়িয়ে ধরেন এই ফরোয়ার্ডকে। এরপর সিজদাহ দিয়ে লিভারপুলের জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়েন সালাহ।

ম্যাচে গোলের খুব কাছেও গিয়েছিলেন তিনি। ১৯তম মিনিটে তার নেওয়া ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে কার্টিস জোন্সর গোলে এগিয়ে যায় লিভারপুল। সেই গোলে অবদান রেখে স্টিভেন জেরার্ডকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েন সালাহ।

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্বাগতিকরা। পাঁচ মিনিট পরই সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। এরপরই দর্শকদের করতালির মধ্যে মাঠ ছাড়েন সালাহ।

গত বছর লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেছিলেন সালাহ। তবে চলতি বছরের মার্চের শেষ দিকে তিনি জানিয়ে দেন, এই মৌসুম শেষেই শেষ হবে তার অ্যানফিল্ড অধ্যায়।

২০১৭ সালে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে দলে ভেড়ায় লিভারপুল। ক্লাবটির প্রথম মিশরীয় ফুটবলার হিসেবে দ্রুতই নিজেকে অপরিহার্য করে তোলেন তিনি। সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপর আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা ছিলেন সালাহ। ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ একের পর এক শিরোপা জিতেছে লিভারপুল, যেখানে বড় অবদান ছিল এই ফরোয়ার্ডের।

বর্তমান কোচ আর্না স্লটর প্রথম মৌসুমেও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালাহ। লিগে সর্বোচ্চ ২৯ গোল করে শিরোপা পুনরুদ্ধারে বড় অবদান রাখেন তিনি।

তবে এবার আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সালাহ। কয়েকটি ম্যাচে তাকে শুরুর একাদশের বাইরেও রাখেন কোচ। ক্লাবের সঙ্গে দূরত্ব ও কোচের সঙ্গে মনোমালিন্যের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে নিজেকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি এক ম্যাচে তাকে স্কোয়াডের বাইরেও রাখেন আর্না স্লট।

পরে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও দূরত্ব পুরোপুরি ঘোচেনি। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার কাছে ৪-২ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলের খেলার ধরন নিয়েও প্রশ্ন তোলেন সালাহ। দলের অধারাবাহিক পারফরম্যান্সের কথা তুলে ধরে ক্লপের সময়ের আক্রমণাত্মক কৌশলে ফেরার আহ্বান জানান তিনি।

সালাহর ওই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ব্রেন্টফোর্ড ম্যাচের আগে আর্না স্লট বলেন, ‘মো (সালাহ) ও আমার লক্ষ্য একই, আমরা এই ক্লাবের জন্য সেরাটা চাই…।’ তবে শেষ ম্যাচে সালাহকে খেলানো হবে কি না, সে বিষয়ে আগে নিশ্চিত কিছু বলেননি এই ডাচ কোচ।

শেষ পর্যন্ত বিদায়ী ম্যাচে শুরু থেকেই মাঠে নামেন সালাহ এবং রেকর্ড গড়ে শেষ করেন লিভারপুল অধ্যায়। ম্যাচ শেষে তার জন্য বিশেষ আয়োজনও করে ক্লাবটি।

লিভারপুলের হয়ে শেষ মৌসুমে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে সাত গোল ও সাত অ্যাসিস্ট করেছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে ১০ অ্যাসিস্ট।

লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থান নিয়েই বিদায় নিলেন মোহাম্মদ সালাহ। ক্লাবটির হয়ে ৪৪২ ম্যাচে তার গোল ২৫৭টি, সঙ্গে রয়েছে ১২৩টি অ্যাসিস্ট। ব্যক্তিগত অর্জনের তালিকাও সমৃদ্ধ করেছেন অসংখ্য পুরস্কারে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9