ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে?

৩০ জুলাই ২০২৬, ০৬:০৮ PM
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক © সংগৃহীত

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর নতুন অধ্যায়ে পা রাখছে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজের সূচি প্রকাশ করেছে দুই দলই। আগামী সেপ্টেম্বরে মাঠে ফিরছে দল দুটি।

অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য ছিল ব্রাজিলের। কিন্তু শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের। সেই ব্যর্থতার পর বড় পরিবর্তন শুরু হয়েছে ব্রাজিল দলে।

অবসরের ঘোষণা দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। অন্যদিকে কোচ আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়েই নতুন দল গড়ে তুলতে চান তিনি।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে হবে ম্যাচ দুটি। ফিফার দীর্ঘ আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেলেসাওদের দুই ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। শিরোপা হাতছাড়া হলেও দলটির পরবর্তী আন্তর্জাতিক সূচিও প্রকাশ করা হয়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

এদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখনও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। তবে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনিও। পাশাপাশি প্রধান কোচ লিওনেল স্কালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। সেটি সত্যি হলে বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলেও শুরু হতে পারে নতুন যুগের পথচলা।

শ্রেণিকক্ষ থেকে শিল্পপ্রতিষ্ঠানে, শাহ সিমেন্ট কারখানা পরিদর…
  • ৩০ জুলাই ২০২৬
নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষেও হলে থাকার সিদ্ধান্ত প…
  • ৩০ জুলাই ২০২৬
আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার
  • ৩০ জুলাই ২০২৬
স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম ও পড়াশোনার বিকল্প নেই: ববি হ…
  • ৩০ জুলাই ২০২৬
লিটনকে অধিনায়ক করায় মুখ খুললেন শান্ত
  • ৩০ জুলাই ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে চালু হচ্ছে ল্যাংগুয়েজ ক্লাব, সর্বাধিক গ…
  • ৩০ জুলাই ২০২৬