চার বছরের জন্য জার্মানির কোচ হলেন ক্লপ 

২৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ PM
নতুন দায়িত্ব নেওয়ার পর ইয়ুর্গেন ক্লপ

নতুন দায়িত্ব নেওয়ার পর ইয়ুর্গেন ক্লপ © সংগৃহীত

আরও একটি হতাশাজনক বিশ্বকাপ অভিযানের পর জাতীয় দলকে নতুন যুগে নেতৃত্ব দেওয়ার কঠিন দায়িত্ব দিয়ে লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপকে চার বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর দায়িত্ব ছাড়েন সাবেক কোচ জুলিয়ান নাগেলসম্যান। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এবারের আসরেও হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকে জার্মানির।

রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করা ৫৯ বছর বয়সী ক্লপ ডিএফবির সঙ্গে চুক্তির পর জানান, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে একসূত্রে বাঁধতে পারে, তা অন্য কিছু পারে না। এই বিষয়টিই কাজটিকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে। রেড বুলে কাটানো দেড় বছরে আমি যা কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এবং শিখেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। এখন আমি জার্মান ফুটবলের এই বিশেষ দায়িত্বটির দিকে মুখিয়ে আছি, যা আমরা বিনয় ও ধৈর্যের সঙ্গে সামলাব।’

ক্লপের সহকারী কোচ হিসেবে কাজ করবেন পিটার ক্রাভিয়েতস, পেপাইন লিন্ডার্স এবং সাবেক জার্মান আন্তর্জাতিক ফুটবলার সেভন বেন্ডার। এ ছাড়া ডিএফবি ২০১৪ বিশ্বকাপজয়ী সাবেক জার্মান ডিফেন্ডার পার মের্টেসাকারকে স্পোর্টিং ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে।

ডিএফবি সভাপতি বের্নড নয়েনডর্ফ জানান, শুরু থেকেই তাদের প্রথম পছন্দ ছিলেন ক্লপ। অন্যদিকে রেড বুল নির্বাহী অলিভার মিন্টজলাফ নিশ্চিত করেছেন যে, জাতীয় দলের দায়িত্বে যোগ দেওয়ার সুবিধার্থে রেড বুল ক্লপকে চুক্তি থেকে অব্যাহতি দিতে সম্মত হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে ডিএফবি রেড বুলের 'উইংস ফর লাইফ' ফাউন্ডেশনে ১ মিলিয়ন ইউরো অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬