ইতিহাসের সবচেয়ে বয়স্ক বিশ্বজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তের

২০ জুলাই ২০২৬, ০৭:৪৮ AM
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে © সংগৃহীত

​রেকর্ড ভাঙা-গড়ার এই বিশ্বকাপে স্পেনের সোনালী ট্রফি জয়ের পাশাপাশি মাঠের বাইরে আরেকটি ঐতিহাসিক রেকর্ড নিজের করে নিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তের।

​৬৫ বছর বয়সে এসে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে বিশ্বজয়ের অনন্য কীর্তি গড়লেন তিনি। এই যাত্রায় তিনি পেছনে ফেলেছেন নিজেরই স্বদেশী কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বোস্কের রেকর্ডকে। ২০১০ সালে স্পেনকে যখন দেল বোস্কে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ৫৯ বছর।

​দে লা ফুয়েন্তের এই কীর্তি প্রমাণ করে যে, কৌশল আর অভিজ্ঞতার কোনো বয়স হয় না। ৬৫ বছর বয়সে এসেও ফুটবল ইতিহাসের সবচেয়ে শক্ত রক্ষণভাগ এবং টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার সর্বকালের সেরা দল গঠন করে তিনি নিজেকে বিশ্বফুটবলের অমর কোচদের তালিকায় প্রথম সারিতে নিয়ে গেলেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কত দিন থাকবে …
  • ২১ নভেম্বর ২০২৬
কারাগারে থাকা স্বামীর ঘরে মিলল স্ত্রীর মরদেহ, যৌতুকের জন্য …
  • ২১ নভেম্বর ২০২৬
টানা ৩০ দিন সকালে চা-বিস্কুট দিয়ে নাস্তা করলে শরীরে যে প্রভ…
  • ২১ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে যে কৌশল অনুসরণ করবেন
  • ২১ নভেম্বর ২০২৬
১২ মাসের মধ্যে সোনার দামে রেকর্ড পতন, আজ ভরি বিক্রি হচ্ছে …
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage