ফাইনালের আগে মেসির বিশেষ বার্তা

১৯ জুলাই ২০২৬, ১১:০৬ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে আবেগঘন এক বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পুরো দলের সঙ্গে তোলা একটি স্মরণীয় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি জানিয়েছেন, শিরোপার চেয়েও এই দলের সঙ্গে কাটানো যাত্রাটাই তার কাছে সবচেয়ে মূল্যবান। ফাইনালের আগে তার এই বার্তা ইতোমধ্যেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

রোববার বাংলাদেশ সময় রাত ১টা নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগের রাতে পুরো আর্জেন্টিনা দল একসঙ্গে একটি দলীয় ছবি তোলে, যা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মেসি।

ছবিতে মেসিকে রাখা হয়েছে একেবারে মাঝখানে। তার পাশেই ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, চিকিৎসক দল, কিটম্যান, রাঁধুনি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে কর্মকর্তারাও সেই ছবিতে ছিলেন। ফাইনালের আগে বিশ্রামে যাওয়ার আগে এটিই ছিল পুরো প্রতিনিধিদলের শেষ দলীয় ছবি।

দলের প্রায় সব খেলোয়াড়ই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মেসির পোস্ট। ব্রাজিল ২০১৪ ও কাতার ২০২২-এর পর এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।

ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘এই কয়েক বছরে সবচেয়ে সুন্দর বিষয় শুধু শিরোপা ছিল না, বরং পুরো যাত্রাটা। এই দলের সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই সবচেয়ে বড় পাওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন পরিশ্রম করা সেই সব মানুষকে ধন্যবাদ, যারা এই দলটিকে একটি পরিবারের মতো গড়ে তুলেছেন। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল ইতোমধ্যেই এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। চল আর্জেন্টিনা।’

ফাইনালের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে যে দল শুরু করেছিল, সেই একাদশে একটি পরিবর্তন আসতে পারে। জুলিয়ানো সিমিওনের জায়গায় আবারও প্রথম একাদশে ফিরতে পারেন রদ্রিগো ডি পল।

এ ছাড়া ডান প্রান্তের রক্ষণভাগেও রয়েছে আরেকটি প্রশ্ন। নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েল—ফাইনালে কে শুরু করবেন, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এই দুটি পজিশন ছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা অথবা গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল অথবা জুলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

প্রধান কোচ: লিওনেল স্কালোনি।

বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারায় তারা। শেষ ষোলোতে কেপ ভার্দেকে ৩-২, শেষ আটে মিশরকে ৩-২, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল।

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬