ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন

১৮ জুলাই ২০২৬, ১১:৪৪ PM
স্পেন দল

স্পেন দল © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে যেন আকাশই স্পেনের বিপক্ষে দাঁড়াল। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের মাত্র একদিন আগে বজ্রপাতের কারণে শেষ অনুশীলনই করতে পারেনি তারা। এতে কোনো ধরনের মাঠের প্রস্তুতি ছাড়াই ফাইনালে নামতে হচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দলকে।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) নিউ জার্সির হুইপ্যানিতে স্পেনের শেষ অনুশীলন হওয়ার কথা ছিল। নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক ট্রেনিং সেন্টার এবং এনডব্লিউএসএল ক্লাব গথাম এফসির ভবিষ্যৎ অনুশীলন কমপ্লেক্সে সেশনের সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু ঠিক সেই সময়ই বৈরী আবহাওয়া স্প্যানিশদের পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। বজ্রপাতের ঝুঁকি দেখা দেওয়ায় প্রথমে অনুশীলন কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো সেশনই বাতিল ঘোষণা করা হয়।

নিরাপত্তা বিধি অনুযায়ী, অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে হয়। এরপর প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। ঝুঁকি পুরোপুরি কেটে গেলে তবেই দেওয়া হয় ‘অল ক্লিয়ার’ সংকেত।

কিন্তু শনিবার সকালজুড়ে বজ্রপাতের আশঙ্কা না কাটায় স্পেনকে আর মাঠে নামার অনুমতি দেওয়া হয়নি। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষ মুহূর্তের কৌশল ঝালিয়ে নেওয়ার সুযোগ হারাল ইউরো চ্যাম্পিয়নরা।

এদিকে আর্জেন্টিনা নিজেদের প্রস্তুতি শেষ করে ফাইনালের অপেক্ষায়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এখন দেখার বিষয়, শেষ অনুশীলন ছাড়াই মাঠে নেমে স্পেন শিরোপা জিততে পারে, নাকি সুযোগটি কাজে লাগিয়ে বিশ্বকাপ ধরে রাখে আর্জেন্টিনা।

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬