মেসিদের সঙ্গে হেরেও ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেন সালাহরা 

১০ জুলাই ২০২৬, ০৬:৫৭ PM
ছাদখোলা বাসে উদযাপন করছেন মিশর জাতীয় ফুটবল দল

ছাদখোলা বাসে উদযাপন করছেন মিশর জাতীয় ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেও বীরোচিত সংবর্ধনায় দেশে বরণ করে নেওয়া হয়েছে মিসর জাতীয় ফুটবল দলকে। ম্যাচটিতে রেফারিং নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক এবং রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগের মাঝেই আজ শুক্রবার (১০ জুলাই) দেশে ফিরেছেন মোহাম্মদ সালাহরা।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, মিসরের উত্তরের উপকূলীয় শহর আল-আলামিনের ‘আল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে’ অবতরণ করে দেশটির ফুটবলারদের বহনকারী বিমানটি। সেখানে প্রিয় ফুটবলারদের স্বাগত জানাতে আগে থেকেই অপেক্ষারত ছিলেন শত শত উৎসবমুখর সমর্থক।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের জন্য একটি বিশেষ ছাদখোলা বাসের আয়োজন করা হয়। সালাহ-এলনেনিদের বহনকারী ছাদখোলা বাসটি ঘিরে পুরো শহরজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিতর্কিত হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার কষ্ট ভুলে হাজারো সমর্থক ব্যানার ও পতাকাহাতে রাস্তায় নেমে আসেন এবং হাত নেড়ে ও স্লোগান দিয়ে ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানান। খেলোয়াড়রাও বাস থেকে হাত নেড়ে সমর্থকদের এই ভালোবাসার জবাব দেন।

এর আগে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-এর বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিসর ফুটবল কর্তৃপক্ষ। ম্যাচটি নিয়ে তৈরি হওয়া বিশ্বব্যাপী তুমুল বিতর্কের জেরে স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্পষ্টীকরণ করতে হয়েছে। তবে মাঠের ফল যা-ই হোক না কেন, দেশের মাটিতে সালাহদের এমন রাজকীয় সংবর্ধনা প্রমাণ করে, মাঠের লড়াইয়ে নিজেদের ফুটবলারদের পারফরম্যান্সে গর্বিত মিসরের সাধারণ মানুষ।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬