গোল বাতিলের পর ফের আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

০৭ জুলাই ২০২৬, ১১:৩৮ PM
মিশর-আর্জেন্টিনা ম্যাচ

মিশর-আর্জেন্টিনা ম্যাচ © সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায়ের শঙ্কা আরও বাড়িয়ে দিল মিশর। ম্যাচের ৬৭তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ফারাওরা।

আর্জেন্টিনার আক্রমণ সামলে দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে উঠে আসে মিশর। দারুণ গতিতে বল এগিয়ে নিয়ে বক্সে প্রবেশ করেন হাইসেম হাসান। এরপর নিখুঁত একটি স্কোয়ার পাস বাড়িয়ে দেন সতীর্থ মোস্তফা জিকোর উদ্দেশে। সুযোগ হাতছাড়া করেননি জিকো। এক ছোঁয়ায় জোরালো শটে বল জালে পাঠিয়ে এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয় গোল হজমের পর এখন বড় বিপদের মুখে লিওনেল স্কালোনির দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলো থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

অন্যদিকে, বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও কোনো ম্যাচ জিততে না পারা এবং নকআউট পর্বে উঠতে না পারা মিশর এখন ইতিহাস গড়ার খুব কাছাকাছি। এই ফল ধরে রাখতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে তারা।

এদিকে, আর্জেন্টিনা যদি ম্যাচে আর ফিরতে না পারে, তবে এটিই হতে পারে লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬