বিশ্বকাপের ইতিহাসে আরেক লজ্জার রেকর্ড গড়লেন মেসি

০৭ জুলাই ২০২৬, ১১:০৪ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

​২০২৬ বিশ্বকাপে মিশরের বিপক্ষে পেনাল্টি হাতছাড়া করে এক অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক রেকর্ডের চূড়ায় বসলেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের প্রায় সব গৌরবময় কীর্তি নিজের করে নিলেও, বিশ্বমঞ্চে পেনাল্টি স্পটের ব্যর্থতা এবার তাঁকে এক নজিরবিহীন লজ্জার মুখোমুখি দাঁড় করিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একক কোনো আসরে দুটি পেনাল্টি মিস করার রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন মহাতারকা।

​চলতি আসরের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিশরের মোস্তফা শোবেরের হাতে বল তুলে দেওয়ার আগে, গ্রুপ পর্বেও অস্ট্রিয়ার বিপক্ষে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো ফুটবলার একই টুর্নামেন্টে দু-দুটি পেনাল্টি মিস করেননি।

​এক আসরে দুটি পেনাল্টি মিসের এই নজিরবিহীন রেকর্ডের পাশাপাশি সব আসর মিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডটিও এককভাবে এখন মেসির দখলে। সব মিলিয়ে বিশ্বমঞ্চে মোট আটটি পেনাল্টির মধ্যে চারটিতেই ব্যর্থ হয়েছেন তিনি, যার শুরুটা হয়েছিল ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে এবং চলতি ২০২৬ আসরে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করে এই হতাশাজনক খতিয়ান পূর্ণ করলেন এলএমটেন। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে খোদ অধিনায়কের এই পেনাল্টি দুর্বলতা নকআউট পর্বের বাকি পথটুকুর জন্য আলবিসেলেস্তেদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াল।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬