মেসির পেনাল্টি রুখে দিলেন শোবেইর

০৭ জুলাই ২০২৬, ১০:৩৫ PM
মেসির পেনাল্টি রুখে দিলেন শোবেইর

মেসির পেনাল্টি রুখে দিলেন শোবেইর © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত গোলকিপিংয়ের নজির গড়লেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। ম্যাচের ২১ মিনিটে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি।

ডি-বক্সে ফাউলের পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে মেসির নেওয়া শটটি গোলরক্ষকের বাঁ দিকে গেলেও যথেষ্ট কোণায় ছিল না। শোবেইর সঠিক দিক অনুমান করে ঝাঁপিয়ে পড়ে বল ফিরিয়ে দেন।

এটি বিশ্বকাপে মেসির নেওয়া আটটি পেনাল্টির মধ্যে চতুর্থ মিস। চলতি আসরেও এটি তার দ্বিতীয় পেনাল্টি ব্যর্থতা। ম্যাচের শুরুতেই সমতায় ফেরার বড় সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা।

মিশর দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছে, অন্যদিকে পিছিয়ে পড়া আর্জেন্টিনা ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬