বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক কলঙ্কিত রেকর্ড মেসির: পেনাল্টি মিসের ‘ডাবল ডাবল’

০৭ জুলাই ২০২৬, ১০:৩৫ PM
মেসির চতুর্থ পেনাল্টি মিস

মেসির চতুর্থ পেনাল্টি মিস © সংগৃহীত

​ফুটবল ইতিহাসের প্রায় সব গৌরবময় রেকর্ডই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। তবে মুদ্রার যেমন ওপিঠ থাকে, তেমনই বিশ্বমঞ্চে এবার এক অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক রেকর্ডের চূড়ায় বসলেন এই আর্জেন্টাইন মহাতারকা। মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড় এখন লিওনেল মেসি।

​বিশ্বকাপের ইতিহাসে এটি মেসির চতুর্থ পেনাল্টি মিস, যেখানে শুটআউট বাদে মূল ম্যাচ চলাকালীন সময়ের হিসাব ধরা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ঘানার আসামোয়াহ গিয়ানকে, যিনি বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করেছিলেন।

​বিশ্বমঞ্চে মেসির এই পেনাল্টি মিসের খতিয়ান শুরু হয়েছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে, যেখানে তাঁর শটটি রুখে দিয়েছিলেন আইসল্যান্ডের গোলরক্ষক হানেস হালডরসন। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পোলিশ প্রাচীর ভয়চেক শ্চেসনির দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হন মেসি। 

চলতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। আর আজ রাউন্ড অব সিক্সটিনের বাঁচা-মরার লড়াইয়ে ২১ মিনিটের মাথায় মিশরের মোস্তফা শোবেরের হাতে বল তুলে দিয়ে লজ্জার এই রেকর্ড পূর্ণ করলেন এলএমটেন।

​ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে যেখানে আরেকটি বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন আর্জেন্টিনার, সেখানে খোদ অধিনায়কের এই পেনাল্টি দুর্বলতা নকআউট পর্বের বাকি পথটুকুর জন্য আলবিসেলেস্তেদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াল।

ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রা…
  • ০৬ নভেম্বর ২০২৬
দেয়ালে ‘জয় বাংলা’, ‘ফিরছি আবার ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ০৬ নভেম্বর ২০২৬
খুতবা না শুনলেও কি আদায় হবে জুমার নামাজ?
  • ০৬ নভেম্বর ২০২৬
অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
  • ০৬ নভেম্বর ২০২৬
এনসিপির নাহিদরা কেন আমার স্ত্রী দাবি করা মহিলার প্রতি এতটা …
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950