আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, মিশরের একাদশেও চমক

০৭ জুলাই ২০২৬, ০৯:১৩ PM
লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ

লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে এবার মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়া মিশর। 

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হবে দল দুটি। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

এদিকে কোয়ার্টার ফাইনালের আগে দলের শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোতে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারিয়ে ওঠা দল থেকে এবার নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজ সুযোগ পেয়েছেন। একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা, লাউতারো মার্তিনেজ এবং ফাকুন্দো মেদিনা।

অন্যদিকে, শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মিশরও শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছে। মিডফিল্ডে মোহানাদ লাশিন ও হাইসেম হাসানকে সুযোগ দিয়েছেন কোচ হোসাম হাসান। তাদের জায়গা ছেড়ে দিয়ে হামদি ফাথি ও ওমর মারমুশ এবার বেঞ্চে থাকবেন।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা; এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল; হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

মিশরের একাদশ: মোস্তফা শোবেইর (গোলরক্ষক); করিম হাফেজ, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, মোহামেদ হানি; হাইসেম হাসান, মোহানাদ লাশিন, মারওয়ান আতিয়া, এমাম আশুর; মোস্তফা জিকো, মোহামেদ সালাহ।

প্রতারণা-অর্থ আত্মসাৎ: সিটি গ্রুপের চেয়ারম্যান হাসানসহ ৫ জন…
  • ০৭ জুলাই ২০২৬
৩ মাস আগে পরিবারের অমতে বিয়ে, শ্বশুরবাড়িতে সাবেক ছাত্রদল নে…
  • ০৭ জুলাই ২০২৬
বাকৃবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষার্থী
  • ০৭ জুলাই ২০২৬
আকিজ গ্রুপে চাকরি, পদায়ন ৮ জেলায়, আবেদন এইচএসসি পাসেই
  • ০৭ জুলাই ২০২৬
জুলাইকে ‘মেটিকুলাসলি ডিজাইন’ বলে ফেসবুক পোস্টের জন্য ক্ষমা …
  • ০৭ জুলাই ২০২৬
যবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শুরু আগামীকাল
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence