দেখে নিন পর্তুগাল–স্পেনের একাদশ

০৭ জুলাই ২০২৬, ১২:২৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৩২ AM
স্পেন-পর্তুগাল ম্যাচ

স্পেন-পর্তুগাল ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশ ঘোষণা করেছে স্পেন ও পর্তুগাল। ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচে দুই দলই ৪-২-৩-১ ছকে মাঠে নামছে।

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ ক্রোয়েশিয়াকে হারানো দলের তুলনায় করেছেন মাত্র একটি পরিবর্তন। রাফায়েল লেয়াওর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জোয়াও নেভেস। 

পর্তুগিজদের আক্রমণের নেতৃত্বে থাকছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ঠিক পেছনে খেলবেন ব্রুনো ফার্নান্দেজ। দুই উইংয়ে থাকবেন পেদ্রো নেতো ও জোয়াও ফেলিক্স। মাঝমাঠে জোয়াও নেভেস ও ভিতিনিয়া সামলাবেন দায়িত্ব, আর রক্ষণভাগে আছেন জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস।

অন্যদিকে অস্ট্রিয়াকে সহজেই হারানো স্পেন দলে কোনো পরিবর্তন আনেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। একক স্ট্রাইকার হিসেবে খেলবেন মিকেল ওইয়ারসাবাল। তার পেছনে থাকবেন আলেক্স বায়েনা, দানি ওলমো ও লামিনে ইয়ামাল। মাঝমাঠে স্পেনের ভরসা রদ্রি ও পেদ্রি। রক্ষণে দায়িত্বে থাকবেন মার্ক কুকুরেয়া, আয়মেরিক লাপোর্তে, পাও কুবার্সি ও পেদ্রো পোরো।

পর্তুগালের একাদশ: দিয়োগো কস্তা; জোয়াও ক্যানসেলো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, নুনো মেন্দেস; জোয়াও নেভেস, ভিতিনিয়া; পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স; ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক)।

স্পেনের একাদশ: উনাই সিমন; মার্ক কুকুরেয়া, আয়মেরিক লাপোর্তে, পাও কুবার্সি, পেদ্রো পোরো; রদ্রি, পেদ্রি; আলেক্স বায়েনা, দানি ওলমো, লামিনে ইয়ামাল; মিকেল ওইয়ারসাবাল।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬