বাংলাদেশের ৬ জেলার চেয়ে ছোট কেপ ভার্দে কেমন দেশ?

০৪ জুলাই ২০২৬, ০১:১৯ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০১:৩৮ PM
কেপ ভার্দে

কেপ ভার্দে © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬টির চেয়েও আয়তনে ছোট একটি দেশ কেপ ভার্দে। মাত্র ৪ হাজার ৩৩ বর্গকিলোমিটার আয়তন আর প্রায় ৫ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে। পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ১০টি দ্বীপ ও ৫টি ছোট উপদ্বীপ নিয়ে গঠিত দেশটির রাজধানী প্রাইয়া। পর্তুগিজ ভাষায় ‘কেপ ভার্দে’ শব্দের অর্থ ‘সবুজ অন্তরীপ’।

১৯৭৫ সালের ৫ জুলাই পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে কেপ ভার্দে। স্বাধীনতার পর দেশটি ধীরে ধীরে পশ্চিম আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে এবং জীবনযাত্রার মানের দিক থেকেও অঞ্চলটির শীর্ষ দেশগুলোর একটি হিসেবে পরিচিতি পেয়েছে। দেশটির অর্থনীতি মূলত পর্যটন, মাছ ধরা এবং বিদেশে থাকা নাগরিকদের পাঠানো অর্থের ওপর নির্ভরশীল।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি ধীরে ধীরে একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠছে। কেপ ভার্দের শিক্ষার মান আফ্রিকার অনেক দেশের তুলনায় ভালো। সাক্ষরতার হার প্রায় ৮৫ শতাংশ থেকে ৯০ শতাংশ এর কাছাকাছি প্রাথমিক শিক্ষা প্রায় সম্পূর্ণভাবে ফ্রি ও বাধ্যতামূলক। দেশটির মানুষের সেবা খাতই প্রধান আয়ের উৎস। মাথাপিছু গড় আয় প্রায় ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার মার্কিন ডলার। দেশটি খুব ধনী নয়, তবে আফ্রিকার অনেক দেশের তুলনায় অর্থনৈতিকভাবে স্থিতিশীল।

কে জানত, পৃথিবীর মানচিত্রে লুকিয়ে থাকা এমন এক অজ্ঞাত, অপরিচিত দেশই প্রথম বার বিশ্বকাপ খেলতে এসে এমন ইতিহাস তৈরি করে ফেলবে! সব চেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে বিশ্বকাপের নক-আউট পর্বে যাবে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ের মতো বিশ্বকাপজয়ী দলের সঙ্ঘে ড্র করে শেষমেশ নকআউটে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়েছে ফুটবলে উদীয়মান এই দেশটির।

কেপ ভার্দে: আর্জেন্টিনার প্রতিপক্ষ এই দেশটি সম্পর্কে অনেকেই জানেন না

কেপ ভার্দের পতাকা হাতে দেশটির ফুটবল টিমের গোলকিপার ভোজিনহা

গোলরক্ষক ভোজ়িনা তার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াসের খেলা মনে জায়গা করে নিয়েছে ফুটবলপ্রেমীদের। স্পেনের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছিলেন ভোজ়িনা। অন্তত সাতটি নিশ্চিত গোল বাঁচান। আর্জেন্টিনার ম্যাচেও করেছেন বেশকিছু দুর্দান্ত কিছু সেভ।

কোচ বুবিস্তার ভাষায়, ‘খেলার চেয়েও বড় বিষয় ছিল বিশ্বের কাছে আমাদের নিজস্ব পরিচয় তুলে ধরা। টুর্নামেন্টজুড়ে আমরা বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলতে চেয়েছি। এই টুর্নামেন্টে আমরা অনভিজ্ঞ, আর অভিজ্ঞতার মূল্য অনেক। কিন্তু এরপরও এ পর্যায়ে পৌঁছানো, আর্জেন্টিনার বিরুদ্ধে ১২০ মিনিট খেলতে পারা, আমরা শুধু দল নিয়ে সুখী আর গর্বই অনুভব করতে পারি।’

আরও পড়ুন: আর্জেন্টিনার বিপক্ষে গোল করে ভোঁ দৌড় লোপেসের, কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন গ্যালারিতে

প্রসঙ্গত, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬টি জেলার আয়তন ৪ হাজার ৩৩ বর্গকিলোমিটারের বেশি। এগুলো হলো রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, খুলনা, ময়মনসিংহ ও নোয়াখালী। দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির আয়তন প্রায় ৬ হাজার ১১৬ বর্গকিলোমিটার, যা কেপ ভার্দের চেয়ে প্রায় ২ হাজার বর্গকিলোমিটার বেশি। এরপর রয়েছে চট্টগ্রাম (প্রায় ৫ হাজার ২৮৩ বর্গকিলোমিটার) ও বান্দরবান (প্রায় ৪ হাজার ৪৭৯ বর্গকিলোমিটার), খুলনা (প্রায় ৪ হাজার ৩৯৫ বর্গকিলোমিটার)।

এছাড়াও ময়মনসিংহ (প্রায় ৪ হাজার ৩৬৩ বর্গকিলোমিটার), নোয়াখালী (প্রায় ৪ হাজার ২০২ বর্গকিলোমিটার)। অর্থাৎ কেপ ভার্দের মোট আয়তন বাংলাদেশের এই ছয়টি জেলার প্রত্যেকটির চেয়ে ছোট। 

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9