আর্জেন্টিনার বিপক্ষে গোল করে ভোঁ দৌড় লোপেসের, কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন গ্যালারিতে

০৪ জুলাই ২০২৬, ১০:৩৪ AM
 গ্যালারিতে সিডনি লোপেস

গ্যালারিতে সিডনি লোপেস © সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিলেন কেপ ভার্দের তরুণ ডিফেন্ডার সিডনি লোপেস। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে ২-২ সমতায় ফেরানোর পর আনন্দে আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। মাঠ ছেড়ে সরাসরি ছুটে যান গ্যালারিতে, যেখানে অপেক্ষা করছিলেন তার পরিবারের সদস্য ও স্বজনরা। যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে আসে সেই আলোচিত মুহূর্ত। বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে প্রথমে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে যান সিডনি লোপেস। এরপর ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালের একেবারে ওপরের কোণায়। নিখুঁত সেই শট ঠেকানোর কোনো সুযোগই পাননি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস।

গোল করার পর নিজের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারেননি ২৩ বছর বয়সী এই ফুটবলার। দৌড়ে গ্যালারিতে উঠে পরিবারের সদস্য ও স্বজনদের জড়িয়ে ধরে উদযাপন করেন জীবনের অন্যতম স্মরণীয় গোলটি।

বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলেন সিডনি লোপেস। তার দুর্দান্ত এই গোল কেপ ভার্দেকে ম্যাচে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত দলকে জয়ের আনন্দ এনে দিতে পারেনি।

অতিরিক্ত সময়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে হেডে জয়সূচক গোল করেন ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লোপেসের গোলের ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য একটি গোল। আমরা আগে থেকেই দেখেছিলাম, সে ভেতরের দিকে কেটে এসে ডান পায়ে শট নিতে পছন্দ করে। কিন্তু সেটা জানা থাকলেও যদি সে এমন জায়গায় বল পাঠায়, তাহলে থামানো অসম্ভব।’

একই সুরে প্রশংসা করেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসও। তিনি বলেন, ‘ওরা অন্য গ্রহের মতো একটি গোল করেছে।’

শেষ পর্যন্ত লিওনেল স্কালোনির দল লিওনেল মেসি, লিসান্দ্রো মার্তিনেস এবং একটি আত্মঘাতী গোলের সুবাদে জয় নিশ্চিত করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয়। এবার তাদের প্রতিপক্ষ মিসর। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। আগামী মঙ্গলবার, ৭ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১টায় আটলান্টায় মুখোমুখি হবে দুই দল।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9