বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ জন

০১ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪০ বছর পর (১৯৮৬ সালের পর) প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। ঐতিহাসিক ও স্মরণীয় এই জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছিল মেক্সিকানরা। তবে সেই উৎসব মুহূর্তেই রূপ নিয়েছে চরম শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে জয় উদ্‌যাপনের সময় অতিরিক্ত ভিড়ে শ্বাসরোধে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী ও ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পরপরই জয় উদ্‌যাপন করতে নেমে আসা বিপুল জনসমাগম ও হুড়োহুড়ির মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।

মেক্সিকো সিটি সরকারের তথ্য অনুযায়ী, দেশের এই ঐতিহাসিক জয় উদ্‌যাপন করতে রাজধানীর রাস্তায় ১০ লাখের বেশি ফুটবলপ্রেমী মানুষ নেমে আসেন। তাঁদের বেশির ভাগই মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হয়েছিলেন। সেখানে অতিরিক্ত ভিড়ের চাপে একপর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এই মর্মান্তিক ঘটনার পর মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই কঠিন সময়ে এবং আগামী দিনগুলোতে প্রশাসন তাদের পাশে থাকবে।’

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই আহত ও অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসা ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হয়। এরপর তাঁদের আরও বিশেষায়িত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনজনেই মারা যান। স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনজনেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধে। ইতোমধ্যে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রদলের সং…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬