ষষ্ঠ বিশ্বকাপে নামার আগে আবেগঘন বার্তা মেসির

১৪ জুন ২০২৬, ০৬:১৪ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ মানেই লিওনেল মেসিকে ঘিরে অসংখ্য প্রশ্ন। আর গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন ছিল, ২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ককে? প্রশ্নটি যতবার সামনে এসেছে, ততবারই ধোঁয়াশায় মোড়ানো উত্তর মিলেছে। তবে এবার সেই জল্পনার অবসান ঘটেছে। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে নামছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। 

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় গত ১১ জুন পর্দা উঠেছে বিশ্বকাপের ২৩তম আসরের। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী বুধবার। ‘জে’ গ্রুপে প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

এদিকে বিশ্বকাপের আরেকটি অধ্যায়ে পা রাখার আগে স্মৃতির পাতায় ডুব দিয়েছেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি তার ৬টি বিশ্বকাপ অভিযানের ছবি শেয়ার করেছেন, ২০০৬ সালে কিশোর মেসি থেকে ২০২৬-এর অভিজ্ঞ অধিনায়ক পর্যন্ত এক দীর্ঘ পথচলার প্রতিচ্ছবি সেখানে ফুটে উঠেছে। তবে ছবিগুলোর সঙ্গে মাত্র দুটি সংখ্যা আর একটি ফুটবল ইমোজি জুড়েছেন মেসি। লিখেছেন, ‘২০০৬ ⚽ ২০২৬’।

অবশ্য, ছোট্ট এই ক্যাপশনেই যেন দুই দশকের এক মহাকাব্যিক যাত্রা ধরা পড়েছে। জার্মানিতে স্বপ্ন দেখা এক তরুণ থেকে কাতারে বিশ্বকাপ ছুঁয়ে ফেলা কিংবদন্তি, মেসি যেন একই ফ্রেমে নিজের শুরু আর বর্তমানকে বন্দি করেছেন।

রোজারিওর ছেলে মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে। এরপর দক্ষিণ আফ্রিকা ২০১০, ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ খেলেছেন। তবে দীর্ঘ অপেক্ষা, আক্ষেপ আর ব্যর্থতার গল্প পেরিয়ে কাতারে পূর্ণতা পায় তার বিশ্বকাপ অধ্যায়। অধরা ট্রফিটা হাতে তুলে নিয়ে ফুটবলের অমরদের কাতারে নামও তুলেন। আর এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার নিজের ষষ্ঠ আসরে নামতে যাচ্ছেন মেসি।

এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের হ্যাটট্রিকে দিশেহারা আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬