গুলি, ভূমিকম্প, চুরির পর টর্নেডোর কবলে ইংল্যান্ড

১৪ জুন ২০২৬, ০৫:৩১ PM
ভক্তদের সাথে হ্যান্ডশেক ইংল্যান্ড ফুটবল দলের

ভক্তদের সাথে হ্যান্ডশেক ইংল্যান্ড ফুটবল দলের © সংগৃহীত

মাঠের পারফরম্যান্সের বাইরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। অনুশীলন ক্যাম্পের শহরে গোলাগুলির ঘটনা এবং ট্রেনিং সরঞ্জাম চুরির পর, এবার টর্নেডো সতর্কতার কারণে নতুন উদ্বেগে পড়েছে থমাস টুখেলের শিষ্যরা।

কানসাস সিটিতে পৌঁছানোর পর নিজেদের প্রথম সন্ধ্যাতেই টর্নেডো সতর্কতার কবলে পড়ে ইংল্যান্ড শিবির। শনিবার দুপুরে ফ্লোরিডা থেকে আসার পর দলটি ভিক্টরি ফিল্ডে একটি বৈঠকে অংশ নেয়। তবে সন্ধ্যার দিকে আবহাওয়া দ্রুত খারাপ হয়ে প্রবল ঝড় শুরু হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়, যেখানে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই ধরনের সতর্কবার্তা পৌঁছে যায় ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টের কাছেও। ফলে দলের ২৬ জন খেলোয়াড়কেই কিছু সময়ের জন্য হোটেলের ভেতরে অবস্থান করতে হয়।

ইংল্যান্ড খেলোয়াড়দের ফোনে আসা সতর্কবার্তা ছিল এমন, ‘গুরুতর। আসন্ন বিপদের সতর্কতা। জাতীয় আবহাওয়া পরিষেবা: এই এলাকায় ঘণ্টায় ৮০ মাইল বেগের বিধ্বংসী বাতাসের জন্য রাত ৯টা পর্যন্ত তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি রয়েছে।’

‘কোন মজবুত ভবনে আশ্রয় নিন, জানালা থেকে দূরে থাকুন। উড়ন্ত ধ্বংসাবশেষ আশ্রয়হীনদের জন্য প্রাণঘাতী হতে পারে। নিজের সুরক্ষার জন্য, কোন ভবনের সর্বনিম্ন তলার ভেতরের কোন কক্ষে চলে যান।’ 

ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9