ব্রাজিলের পারফরম্যান্সে ক্ষুব্ধ আনচেলত্তি, এক শব্দে দিলেন কাঠখোট্টা জবাব

১৪ জুন ২০২৬, ০৬:২৫ AM
ব্রাজিলের কোচ আনচেলত্তি

ব্রাজিলের কোচ আনচেলত্তি © সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও মাঠের পারফরম্যান্সে খুশি হতে পারেননি ব্রাজিলের ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে ডাগআউটের অসন্তোষ তিনি স্পষ্ট করে দিয়েছেন সংবাদমাধ্যমের সামনেও।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান কোচের চেহারায় ছিল স্পষ্ট হতাশার ছাপ। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আনচেলত্তি বলেন, "ম্যাচটি বেশ কঠিন ও জটিল ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা ভালো খেলেছি। আমাদের আরও উন্নতি করতে হবে।"

দলের সুনির্দিষ্ট কোনো পজিশন বা বিভাগে ঘাটতি চোখ পড়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো রাখঢাক না রেখেই এক শব্দে কেটে কেটে জবাব দেন সেলেসাও বস, "না।"
ভিনিসিয়াসের একক জাদুতে হার এড়ালেও পুরো ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের ছন্নছাড়া ফুটবল এবং পরিকল্পনার অভাব যে কোচকে বেশ ভাবিয়ে তুলেছে, তা তার এই অনমনীয় মনোভাব ও সংক্ষিপ্ত উত্তরই স্পষ্ট করে দেয়। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে সাম্বা ছন্দের এই জড়তা কাটিয়ে দল কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬