বিশ্বকাপে ইতিহাস গড়ল কাতার

১৪ জুন ২০২৬, ০৫:৩৬ AM
কাতার বিশ্বকাপ দল

কাতার বিশ্বকাপ দল © সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করেছে কাতার। গ্রুপ ‘বি’-এর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বুয়ালেম খুখির গোল কাতারকে ১-১ ব্যবধানে ড্র এনে দেয়। দীর্ঘ ৯৩ মিনিট অপেক্ষার পর বিশ্বকাপ মঞ্চে প্রথমবারের মতো পয়েন্টের স্বাদ পেল মরুর দেশটি।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লিভাইস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় সুইজারল্যান্ড। বলের দখল, আক্রমণ গড়া এবং সুযোগ তৈরিতে পুরো ম্যাচজুড়েই এগিয়ে ছিল ইউরোপের দলটি। ব্রিল এমবলো, ড্যান এনডয় ও রুবেন ভারগাসদের গতিময় আক্রমণে বারবার চাপে পড়ে কাতার।

ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা বক্সের ভেতরে রেমো ফ্রয়লারকে ফাউল করলে স্পটকিকের সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টির আগে অফসাইড ছিল কি না, তা নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। ১৭ মিনিটে স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন এমবলো।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নিয়ে নেয় সুইজারল্যান্ড। মাঝমাঠে গ্রানিত জাকা ও রেমো ফ্রয়লার বলের দখল ধরে রাখেন, আর রক্ষণভাগ থেকে মানুয়েল আকানজি বারবার আক্রমণ তৈরির চেষ্টা করেন। ম্যাচজুড়ে সুইসদের সবচেয়ে সক্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।

তবে গোলের পরও দ্বিতীয় গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও আক্রমণের শেষ মুহূর্তে প্রয়োজনীয় ধার দেখাতে ব্যর্থ হয় দলটি। এনডয় একাধিক সুযোগ নষ্ট করেন, রুবেন ভারগাসও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। বদলি হিসেবে মাঠে নামা জোহান মানজাম্বি ও ফাবিয়ান রিডার খেলায় গতি আনলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।

অন্যদিকে কাতার ম্যাচের বড় সময়জুড়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। আক্রমণে খুব বেশি ছন্দ দেখা যায়নি। আকরাম আফিফ নিজের সেরা খেলাটা খেলতে পারেননি, আর এডমিলসন জুনিয়র কয়েকবার সম্ভাবনা তৈরি করলেও সুইস রক্ষণকে নিয়মিত ভাঙতে ব্যর্থ হয় কাতার। তবু ম্যাচে টিকে ছিল দলটি, কারণ সুইজারল্যান্ড দ্বিতীয় গোলটি করতে পারেনি।

আর সেই সুযোগই শেষ মুহূর্তে কাজে লাগায় কাতার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হোমাম আহমেদের বাড়ানো ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন বুয়ালেম খুখি। পুরো ম্যাচে খুব বেশি সুযোগ না পেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলকে পরাজয় থেকে বাঁচান অভিজ্ঞ এই ডিফেন্ডার। গোল হজমের পর আর ঘুরে দাঁড়ানোর মতো সময় পায়নি সুইজারল্যান্ড।

এই ড্র কাতারের ফুটবল ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। ২০২২ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল দলটি। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা। ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জনের স্মরণীয় কীর্তি গড়ল কাতার।

অন্যদিকে সুইজারল্যান্ডের জন্য এটি বড় হতাশার ফল। ম্যাচের অধিকাংশ সময় নিয়ন্ত্রণে রেখে, একের পর এক সুযোগ তৈরি করে এবং ২৬টি শট নিয়েও জয় নিশ্চিত করতে পারেনি তারা। শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষকে দীর্ঘ সময় নিজেদের অর্ধে আটকে রাখলেও শেষ পর্যন্ত দুই পয়েন্ট হারাতে হয়েছে সুইসদের।

ফলে গ্রুপ ‘বি’-এর সমীকরণ শুরুতেই জমে উঠেছে। সুইজারল্যান্ডের কাছে এটি দুই পয়েন্ট হারানোর ম্যাচ হলেও কাতারের কাছে এটি ইতিহাস গড়ার এক স্মরণীয় রাত।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬