মানুষ আমাদের ‘আফ্রিকার ব্রাজিল’ বলে ডাকে: হাকিমি

১৩ জুন ২০২৬, ০৭:৫১ PM
আশরাফ হাকিমি

আশরাফ হাকিমি © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে পুরোপুরি প্রস্তুত মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া দলটি সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন আরও আত্মবিশ্বাসী। এমনকি দলটি এখন অনেকের কাছে ‘আফ্রিকার ব্রাজিল’ হিসেবেই পরিচিত।

ব্রাজিলের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিও দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত তার দল।

তার ভাষ্যমতে, ‘তার দল এই বড় মঞ্চে জ্বলে উঠতে এবং একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে পুরোপুরি প্রস্তুত।’ 

ব্রাজিলিয়ান শক্তিশালী লাইনআপ সামলানো নিয়ে  পিএসজির এই রাইটব্যাক বলেন, ‘সবারই জানা আছে ব্রাজিল দল কেমন। ভিনিসিয়্যুসের গুণাবলী সম্পর্কেও আমরা সচেতন। আমি ওর বিপক্ষে অনেকবার খেলেছি ও নিঃসন্দেহে দারুণ একজন খেলোয়াড়।’

ব্রাজিলের বিপক্ষে সমানতালে লড়ার বিষয়ে হাকিমি বলেন, ‘আমরা প্রতিপক্ষকে ভালো করেই চিনি। ব্রাজিলের ইতিহাস এবং তাদের খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে আমাদের দলেও দারুণ সব প্রতিভাবান খেলোয়াড় আছে। আফ্রিকায় অনেকেই আমাদের ‘আফ্রিকার ব্রাজিল’ বলে ডাকে। আমাদেরও নিজস্ব শক্তি আছে।’

কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলার ইতিহাস গড়েছিল মরক্কো। তবে আপাতত এসব নিয়ে ভাবছেন না হাকিমি।

তার ভাষায়, ‘আমরা এখন শুধু আগামীকালকের প্রথম ম্যাচটির ওপর পূর্ণ মনোযোগ দিচ্ছি। আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাই এবং লক্ষ্য হলো গতবারের চেয়ে আরও ভালো কিছু করা। আপাতত লক্ষ্য একটাই—আগামীকালের ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেওয়া।’ 

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬