ব্রাজিল–মরক্কো ম্যাচ ঘিরে আবহাওয়ার দুঃসংবাদ, বাড়ছে অনিশ্চয়তা

১৩ জুন ২০২৬, ০৭:৪০ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ PM
ব্রাজিল-মরক্কো ম্যাচ

ব্রাজিল-মরক্কো ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে মাঠের বাইরের বড় এক চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘গ্রুপ সি’র বহুল আলোচিত ম্যাচটির আগে নতুন করে উদ্বেগ তৈরি করছে প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে স্টেডিয়াম এলাকার ভয়াবহ আবহাওয়ার চিত্র তুলে ধরেছেন স্পেনের রেডিও স্টেশন ‘কাদেনা সের’-এর সাংবাদিক হোসে প্যালাসিও। ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের আকাশজুড়ে ঘন কালো মেঘের আনাগোনার পাশাপাশি তীব্র বাতাসও বইছে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে এমন পরিস্থিতি আয়োজকদের চিন্তা আরও বাড়াচ্ছে।

অবশ্য, বিশ্বকাপ শুরুর আগেই উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সংশ্লিষ্টরা। আবহাওয়াবিদদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে তীব্র গরমের পাশাপাশি আকস্মিক ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকিও থাকছে।

বিশেষ করে বজ্রপাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বহিরাঙ্গন ক্রীড়া আয়োজনের জন্য কঠোর নিরাপত্তা নীতিমালা অনুসরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে কোনো স্টেডিয়ামের নির্দিষ্ট এলাকার মধ্যে বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বা বজ্রপাত শনাক্ত হলে নিরাপত্তার স্বার্থে খেলা সাময়িকভাবে স্থগিত রাখার বিধান রয়েছে।

এসব কারণেই ব্রাজিল–মরক্কো ম্যাচের আগে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠছে আবহাওয়া। প্রতিকূল পরিস্থিতি অব্যাহত থাকলে ম্যাচের সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

এদিকে, কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কোও দারুণ আত্মবিশ্বাসী। তবে বহুল প্রতীক্ষিত এই লড়াই শেষমেশ নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9