গোল উদযাপনে ব্রাজিলের বিতর্কিত নাচ নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

১৩ জুন ২০২৬, ০৮:১৮ AM
ব্রাজিলিয়ান ফুটবলারদের নাচ

ব্রাজিলিয়ান ফুটবলারদের নাচ © টিডিসি ফটো

গোল উদযাপনের সময় ব্রাজিলের খেলোয়াড়দের চিরবিতর্কিত নাচ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি। তবে তিনি স্পষ্ট করেছেন, এসব উদযাপন অবশ্যই শালীনতা ও সম্মানের সীমার মধ্যে থাকতে হবে।

২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গ্রুপ সি’র প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ইতালীয় কোচ বলেন, ‘ নতুন নিয়ম অনুযায়ী নাচ নিষিদ্ধ নয় । ’ তিনি আরও যোগ করেন, ‘ আপনি উদযাপন করতে পারেন এবং নাচতেও পারেন, ’ কারণ ফিফার নতুন নিয়মাবলীতে, বিশেষ করে সময় অপচয় রোধের ধারাগুলোতে, উদযাপন বা নাচের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

আনচেলোত্তি বলেন, খেলোয়াড়রা গোল উদযাপনে নিজেদের মতো আনন্দ প্রকাশ করতে পারে, তবে তা অবশ্যই সবাইকে সম্মান জানিয়ে হতে হবে। এ সময় তিনি বলেন, ‘যেকোনো খেলোয়াড় সবাইকে সম্মান জানিয়ে যা খুশি তা করতে পারে, ’

নেইমারের সম্ভাব্য অংশগ্রহণ ও তার পূর্বের উদযাপন নিয়েও আলোচনা করেন ব্রাজিল কোচ। অতীতে কাতার বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে নেইমার ও অন্যান্য ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নাচ নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

ব্রাজিলের এই উদযাপন নাচকে কেউ কেউ অসম্মানজনক হিসেবে দেখলেও, দেশের ভেতরে এটি ব্যাপক জনপ্রিয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২০২৬ বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের সব গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে। বৃহস্পতিবার শুরু হওয়া টুর্নামেন্টে তারা শনিবার নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতি এবং পাঁচ দিন পর মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬