বিরতির আগেই ৩ গোলে এগিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৩ জুন ২০২৬, ০৮:০২ AM
যুক্তরাষ্ট্রের গোল উদযাপন

যুক্তরাষ্ট্রের গোল উদযাপন © টিডিসি ফটো

নিজেদের মাটিতে ৩২ বছর পর বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে গেছে তারা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের ডিফেন্ডার ডামিয়ান ববাডিয়ার আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের আক্রমণের মুখে বারবার চাপে পড়ে প্যারাগুয়ের রক্ষণভাগ। ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। ক্রিশ্চিয়ান পুলিসিচের দারুণ পাস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আবারও গোল করেন বালোগুন। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেওয়ার পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন এই ফরোয়ার্ড।

৩২ বছর পর আবারও ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৪ বিশ্বকাপের পর এই প্রথম নিজেদের মাটিতে পুরুষদের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করছে দেশটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি দেশের দর্শকেরা বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে সরাসরি উপভোগ করছেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম টফি ও বায়োস্কোপেও রয়েছে সরাসরি সম্প্রচার।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬