‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১২ জুন ২০২৬, ০৪:২৩ AM
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা © সংগৃহীত

উদ্বোধনী ম্যাচে কার্ডের এই মহোৎসব কেবল মাঠের উত্তেজনাতেই সীমাবদ্ধ নেই, বরং এই বিশ্বকাপের গ্রুপ পর্বের জটিল সমীকরণে দল দুটির জন্য এটি বড় বিপদের কারণ হতে পারে। ৪৮ দলের এই নতুন ফরম্যাটে নকআউট পর্বে যাওয়ার ক্ষেত্রে ‘ফেয়ার প্লে’ রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই বিশ্বকাপ থেকেই ১২টি গ্রুপের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল যাবে ৩২ দলের নকআউট রাউন্ডে। আর এই তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর র‍্যাঙ্কিং নির্ধারণে কার্ডের সংখ্যা বা ‘ফেয়ার প্লে’ পয়েন্ট বড় ব্যবধান গড়ে দিতে পারে।

সাধারণত পয়েন্ট, গোল ব্যবধান এবং গোল সংখ্যা সমান হলে পরবর্তী ধাপের টিকিট পেতে দলগুলোর শৃঙ্খলা বা ‘ফেয়ার প্লে’ রেকর্ড বিবেচনা করা হয়। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার দুটি সরাসরি লাল কার্ড এবং মেক্সিকোর একটি সরাসরি লাল কার্ড তাদের ডিসিপ্লিনারি পয়েন্টে বড় ধস নামিয়েছে।

গ্রুপ পর্বের শেষে যদি দলগুলো পয়েন্ট ও গোল ব্যবধানে সমতায় থাকে, তবে এই লাল কার্ডগুলোর কারণে মেক্সিকো বা দক্ষিণ আফ্রিকাকে টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে হতে পারে। আর ফেয়ার প্লে রেকর্ডেও যদি টাই হয়, তবেই কেবল সর্বশেষ পরিমাপক হিসেবে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং ব্যবহার করে চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। ফলে প্রথম ম্যাচের এই ৩টি লাল কার্ড টেবিলের সমীকরণে দল দুটির জন্য বড় এক দুশ্চিন্তার নাম।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬