ফিফা থেকে বড় সুসংবাদ পেল আর্জেন্টিনা

১২ জুন ২০২৬, ১২:৪৬ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই, মিনিট বিশেক পরই মাঠে গড়াবে খেলা। এর ঠিক আগেই নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। ১ থেকে ৭ জুনের ফিফা উইন্ডোতে বিভিন্ন দেশের প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টের ফলের ভিত্তিতেই এই তালিকা তৈরি হয়েছে।

র‍্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষে আছে। তবে বিশ্বকাপ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে না, এমন একটি প্রচলিত ধারণাও আছে। এবার সেই ধারণা ভাঙার চ্যালেঞ্জ লিওনেল মেসির দলের সামনে। তালিকার দ্বিতীয় ও তৃতীয়স্থানে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সই যথারীতি আছে। 

অন্যদিকে, জুন উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে জয় পেয়ে বাংলাদেশের পয়েন্ট ৩ দশমিক ৪০ বাড়লেও র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ১৮১ নম্বর স্থানেই রয়েছে লাল-সবুজেরা।

জুন উইন্ডোতে বাংলাদেশ একটি ম্যাচ খেললেও সান মারিনো দুটি ম্যাচ খেলেছে। বাংলাদেশের কাছে হারের পর আজারবাইজানের বিপক্ষেও ১-২ গোলে পরাজিত হয় তারা। ফলে তাদের পয়েন্ট কমে ৭২১ দশমিক ২০-এ দাঁড়িয়েছে। 

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬