আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে

০১ জুন ২০২৬, ০৪:০০ PM
লুকা জিদান

লুকা জিদান © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ২৮ বছর বয়সী এই গোলরক্ষককে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে আলজেরিয়া।

আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন লুকা। তবে গত এপ্রিলে স্পেনের ক্লাব গ্রানাদার হয়ে খেলতে গিয়ে চোয়াল ও থুতনিতে গুরুতর চোট পান তিনি। দীর্ঘ পুনর্বাসন শেষে চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেই বিশ্বকাপের দলে জায়গা করে নিলেন তিনি।

এর আগে, ফ্রান্সের বয়সভিত্তিক দলগুলোর হয়ে অনূর্ধ্ব-২০ পর্যায় পর্যন্ত খেলেছেন লুকা। পরে পারিবারিক শিকড়ের কারণে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তার দাদা-দাদি আলজেরিয়ার হওয়ায় দেশটির প্রতিনিধিত্ব করার সুযোগ পান এই গোলরক্ষক।

তার বাবা জিদান ১৯৯৮ বিশ্বকাপে ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করে ফ্রান্সকে শিরোপা জেতান। ২০০৬ সালের ফাইনালেও গোল করেছিলেন, তবে সেই ম্যাচের শেষমুহূর্তে জিদান লাল কার্ড দেখলে শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় ফরাসিদের।

এদিকে আলজেরিয়ার বিশ্বকাপ দলে টটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেবও জায়গা পেয়েছেন। গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসে চোটের কারণে খেলতে না পারা হুসেম আউয়ার এবং আমিন গুইরিকেও বিশ্বকাপে রেখেছেন কোচ ভ্লাদিমির পেটকোভিচ।

সর্বশেষ দুটি বিশ্বকাপে না থাকা আলজেরিয়া এবার নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলবে। এবারের আসরে ‘জে’ গ্রুপে দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। আসরে তাদের প্রথম ম্যাচ ১৬ জুন লিওনেল মেসিদের বিপক্ষে।

আলজেরিয়ার বিশ্বকাপ দল

গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।

ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।

মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি।

ফরোয়ার্ড: মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬