আয়োজক শহরের বাইরেও বিশ্বকাপ উন্মাদনা, চূড়ান্ত রেকর্ড ৪৮ বেস ক্যাম্প

২৬ মে ২০২৬, ০২:৪৯ PM , আপডেট: ২৬ মে ২০২৬, ০২:৫৩ PM
বিশ্বকাপ বল

বিশ্বকাপ বল © সংগৃহীত

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বৈশ্বিক এই মহারণে ১০৪ ম্যাচ হবে। তবে আরেকটু বড় মাইলফলকে নাম তুলতে যাচ্ছে এবারের বৈশ্বিক এই টুর্নামেন্ট। রেকর্ড ৪৮টি স্থানে নিজেদের টিম বেস ক্যাম্প করবে টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮ দল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৩৯টি, মেক্সিকোতে ৭টি এবং কানাডায় দুটি দেশ ক্যাম্প করবে।

কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রজুড়ে বিস্তৃত এই ৪৮টি ট্রেনিং সাইটে অংশগ্রহণকারী দেশগুলো বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধার পাশাপাশি ‘বাড়ির বাইরে আরেকটি বাড়ি’-এর মতো সুবিধাই পেতে যাচ্ছে। গ্রুপ পর্ব চলাকালে সেখানেই বেশিরভাগ সময় কাটাবেন খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা।

এই ৪৮টি ট্রেনিং সাইট বিশ্বকাপের প্রভাব বিস্তারেও গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যেসব কমিউনিটিতে ম্যাচ অনুষ্ঠিত হবে না সেখানে। উত্তর আমেরিকায় উন্নত অবকাঠামো এবং ১৬টি আয়োজক শহরের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যেসব দল এই এলাকাগুলোতে থাকবে ও অনুশীলন করবে, তাদের উপস্থিতি—পাশাপাশি তাদের অনুসরণ করা ভক্ত ও গণমাধ্যমের আগমনও একটি বড় সামাজিক-অর্থনৈতিক গতিশীলতা তৈরি করবে। একইসঙ্গে আরও বেশি অঞ্চলের মানুষকে বিশ্বকাপের রোমাঞ্চ ও আমেজ উপভোগ করার সুযোগ করে দেবে এটি।

এ নিয়ে চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেছেন, ‘টিম বেস ক্যাম্পগুলো যেকোনো ফিফা বিশ্বকাপের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানেই দলগুলো থিতু হয়, অনুশীলন ও ক্লান্তি দূর করে এবং টুর্নামেন্টের দৈনন্দিন ছন্দের অভিজ্ঞতা নেয়। ফিফা বিশ্বকাপের জন্য টিম বেস ক্যাম্প ট্রেনিং সাইটের তালিকা চূড়ান্ত করা অত্যন্ত রোমাঞ্চকর। কারণ, এর পরিধি অভূতপূর্ব। এটি আমাদের এই যুগান্তকারী টুর্নামেন্টে আরও বেশি কমিউনিটি এবং ভক্তদের সম্পৃক্ত করার একটি চমৎকার ও দারুণ সুযোগ করে দিয়েছে।’

এসব অনুশীলনের ভেন্যু নির্বাচন প্রক্রিয়াটি ব্যাপক এবং সহযোগিতাপূর্ণ ছিল। আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে শুরু হয়েছিল এটি, সে সময়ে কোয়ালিফাই করা দলগুলোকে অভিজাত ও সেরা বিকল্পগুলোর একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়। ২০২৫ জুড়ে সেই তালিকাকে আরও পরিমার্জিত ও উন্নত করা হয়।

চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হওয়ার পর, কোয়ালিফাই করা ৪২টি দল তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো কোন ভৌগোলিক অঞ্চলে খেলবে, তার ওপর আংশিক ভিত্তি করে ৬০টিরও বেশি বিকল্প থেকে তাদের পছন্দ জমা দেওয়া শুরু করে। এর মধ্য থেকে কলম্বিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া এবং উরুগুয়েসহ অংশগ্রহণকারী ৭টি দল মেক্সিকোকে নিজেদের বেস হিসেবে নিশ্চিত করেছে। অন্যদিকে কানাডা এবং পানামা—উভয়ই টিম বেস ক্যাম্প ট্রেনিং সাইট কানাডায় থাকবে। 

বাকি ৩৯টি দল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবে। যেখানে ১৬টি আয়োজক শহরের বাইরে আরও ২৫টি কমিউনিটি জাতীয় দলগুলোর আতিথ্য দেবে। এগুলো হলো—কানাডার নিউ টেকামসেথ; মেক্সিকোর কানকুন, পাচুকা ও টিজুয়ানা; এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলেকজান্দ্রিয়া, অস্টিন, বোকা রাটন, শার্লট, চ্যাটানুগা, কলম্বাস, গোলেটো, গ্রিনব্রিয়ার, গ্রিনসবোরো, আরভাইন, মেসা, ন্যাশভিল, পাম বিচ গার্ডেনস, পোর্টল্যান্ড, রেন্টন, সান ডিয়েগো, স্যান্ডি, সান্তা বারবারা, স্পোকেন, টাম্পা এবং উইনস্টন-সালেম।

ফিফা ২০২৬ বিশ্বকাপে টিম বেস ক্যাম্প (TBC) ট্রেনিং সাইটসমূহ:

অংশগ্রহণকারী দেশ

শহর

ট্রেনিং সাইট

আলজেরিয়া

কানসাস সিটি

ক্যানসাস বিশ্ববিদ্যালয়

আর্জেন্টিনা

কানসাস সিটি

স্পোর্টিং কানসাস সিটি ট্রেনিং সেন্টার

অস্ট্রেলিয়া

সান ফ্রান্সিসকো বে এরিয়া

ওকল্যান্ড রুটস এসসি / সোল ট্রেনিং ফ্যাসিলিটি

অস্ট্রিয়া

গোলেটা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা বারবারা – হার্ডার স্টেডিয়াম

বেলজিয়াম

রেন্টন

সিয়াটল সাউন্ডার্স এফসি পারফরম্যান্স সেন্টার ও ক্লাবহাউস

বসনিয়া ও হার্জেগোভিনা

স্যান্ডি

আরএসএল স্টেডিয়াম

ব্রাজিল

নিউ ইয়র্ক-নিউ জার্সি

কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি

কানাডা

ভ্যাঙ্কুভার

ন্যাশনাল সকার ডেভেলপমেন্ট সেন্টার

কোত দিভোয়ার

ফিলাডেলফিয়া

ফিলাডেলফিয়া ইউনিয়ন

ডিআর কঙ্গো

হিউস্টন

হিউস্টন ট্রেনিং সেন্টার

কলম্বিয়া

গুয়াদালাহারা

আটলাস এফসি একাডেমি

কেপ ভার্দে

ট্যাম্পা

ওয়াটার্স স্পোর্টসপ্লেক্স

ক্রোয়েশিয়া

আলেকজান্দ্রিয়া

এপিসকোপাল হাই স্কুল

কিউরাসাও

বোকা রাটন

ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়

চেক প্রজাতন্ত্র

ডালাস

ম্যানসফিল্ড মাল্টিপারপাস স্টেডিয়াম

ইকুয়েডর

কলম্বাস

কলম্বাস ক্রু পারফরম্যান্স সেন্টার

মিশর

স্পোকেন

গনজাগা বিশ্ববিদ্যালয়

ইংল্যান্ড

কানসাস সিটি

সোয়োপ সকার ভিলেজ

স্পেন

চাটানুগা

বেইলর স্কুল

ফ্রান্স

বোস্টন

বেন্টলি বিশ্ববিদ্যালয়

জার্মানি

উইনস্টন-সালেম

ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়

ঘানা

বোস্টন

ব্রায়ান্ট বিশ্ববিদ্যালয়

হাইতি

নিউ ইয়র্ক-নিউ জার্সি

স্টকটন বিশ্ববিদ্যালয়

ইরান

তিহুয়ানা

সেন্ট্রো জোলোইৎজকুইন্টলে

ইরাক

গ্রিনব্রিয়ার কাউন্টি

দ্য গ্রিনব্রিয়ার স্পোর্টস পারফরম্যান্স সেন্টার

জর্ডান

পোর্টল্যান্ড

পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়

জাপান

ন্যাশভিল

ন্যাশভিল এসসি

দক্ষিণ কোরিয়া

গুয়াদালাহারা

চিভাস ভার্দে ভায়ে

সৌদি আরব

অস্টিন

অস্টিন এফসি স্টেডিয়াম

মরক্কো

নিউ ইয়র্ক-নিউ জার্সি

দ্য পিংরি স্কুল

মেক্সিকো

মেক্সিকো সিটি

সেন্ট্রো দে আলতো রেনদিমিয়েন্তো (CAR)

নেদারল্যান্ডস

কানসাস সিটি

কেসি কারেন্ট ট্রেনিং ফ্যাসিলিটি

নরওয়ে

গ্রিনসবোরো

ইউএনসি গ্রিনসবোরো

নিউজিল্যান্ড

সান দিয়েগো

সান দিয়েগো বিশ্ববিদ্যালয় – টরেরো স্টেডিয়াম

পানামা

নিউ টেকামসেথ

নোটাওয়াসাগা ট্রেনিং সাইট

প্যারাগুয়ে

সান ফ্রান্সিসকো বে এরিয়া

স্পার্টান সকার কমপ্লেক্স

পর্তুগাল

পাম বিচ গার্ডেন্স

গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্ক

কাতার

সান্তা বারবারা

ওয়েস্টমন্ট কলেজ

দক্ষিণ আফ্রিকা

পাচুকা

সিএফ পাচুকা – ইউনিভার্সিদাদ দেল ফুটবল

স্কটল্যান্ড

শার্লট

শার্লট এফসি

সেনেগাল

নিউ ইয়র্ক-নিউ জার্সি

রাটগার্স বিশ্ববিদ্যালয়

সুইজারল্যান্ড

সান দিয়েগো

এসডিজেএ

সুইডেন

ডালাস

এফসি ডালাস স্টেডিয়াম

তিউনিসিয়া

মন্টেরে

রায়াদোস ট্রেনিং সেন্টার

তুরস্ক

মেসা

অ্যারিজোনা অ্যাথলেটিক গ্রাউন্ডস

উরুগুয়ে

ক্যানকুন

মায়াকোবা ট্রেনিং সেন্টার ক্যানকুন

যুক্তরাষ্ট্র

আরভাইন

গ্রেট পার্ক স্পোর্টস কমপ্লেক্স

উজবেকিস্তান

আটলান্টা

আটলান্টা ইউনাইটেড এফসি ট্রেনিং সেন্টার

 

 

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9