বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলারকে নিয়ে দল ঘোষণা কাতারের

১৪ মে ২০২৬, ০৯:০৮ PM
কাতার দল

কাতার দল © সংগৃহীত

বিশ্বকাপে দ্বিতীয়বার অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে কাতার। কোচ হুলেন লোপেতেগির এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী লেফট-ব্যাক রাইয়ান আল আলি এবং ইংল্যান্ডে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী ডিফেন্ডার নায়াল ম্যাসন। দলের মূল ভরসা হিসেবে থাকবেন মিডফিল্ডার আকরাম আফিফ ও গোলমেশিন আলমোয়েজ আলি।

অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্তিয়ান সোরিয়ার অন্তর্ভুক্তি একটি বড় ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি করেছে। বয়সকে হার মানিয়ে তিনি যদি উত্তর আমেরিকার মাঠে নামেন, তবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড ফুটবলার হিসেবে রজার মিলারের রেকর্ড ছাড়িয়ে যাবেন।  

১৯৯৪ সালের বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে খেলার সময় রজার মিলারের বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। গত নভেম্বরে ৪২ পূর্ণ করা সোরিয়া মাঠে নামলেই সেই রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ পাবেন। এমনকি গোল করলে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ডও ভাঙতে পারেন তিনি।

আসন্ন বিশ্বকাপে কাতার খেলবে সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড এবং বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। মূল আসরের আগে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ মে রিপাবলিক অব আয়ারল্যান্ড এবং ৬ জুন এল সালভাদরের বিপক্ষে।

কাতারের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: মাহমুদ আবুনাদা, শেহাব আল লিথি, মেশাল বারশাম, সালাহ জাকারিয়া।

ডিফেন্ডার: রাইয়ান আল আলি, আল হাশেমি আল হোসেন, আইয়ুব আল আলাউই, বাসাম আল রাউই, হোমাম আল আমিন, সুলতান আল ব্র্যাক, বোয়ালেম খুখি, নায়াল ম্যাসন, লুকাস মেন্ডেস, পেদ্রো মিগুয়েল, তারেক সালমান।

মিডফিল্ডার: করিম বৌদিয়াফ, আহমেদ ফাতহি, জাসেম জাবের, আব্দুল আজিজ হাতেম, ইসা লে, আসিম মাদিবো, মোহাম্মদ মানাই, তাহসিন মোহাম্মদ, মোহাম্মদ ওয়াদ।

ফরোয়ার্ড: ইউসুফ আবদেলরিসাক, আকরাম আফিফ, আহমেদ আলাউদ্দিন, হাসান আল হায়দোস, আলমোয়েজ আলি, আহমেদ আল জানহি, এডমিলসন জুনিয়র, মোহাম্মদ মুনতারি, মোবারক শানান, সেবাস্টিয়ান সোরিয়া। 

ট্যাগ: কাতার
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬