তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা সুইডেনের

১৩ মে ২০২৬, ০৬:৩৩ PM
সুইডেন দল

সুইডেন দল © সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সুইডিশ কোচ গ্রাহাম পটার। তবে টটেনহ্যামের তারকা ফরোয়ার্ড দেয়ান কুলুসেভস্কির এই দলে জায়গা হয়নি। হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ২৬ বছর বয়সী এই ফুটবলারকে ছাড়াই বিশ্বমঞ্চে লড়তে হবে সুইডিশদের।

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে গ্রাহাম পটার বলেন, কুলুসেভস্কিকে বাদ দেওয়া খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আর মাত্র সাড়ে ৪ সপ্তাহ বাকি। পুনর্বাসন প্রক্রিয়ার এই পর্যায়ে বড় টুর্নামেন্টের উচ্চ তীব্রতায় খেলার মতো অবস্থায় সে (কুলুসেভস্কি) নেই। তাই বাধ্য হয়েই তাকে স্কোয়াডের বাইরে রাখতে হয়েছে।’

তবে কুলুসেভস্কি না থাকলেও লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক দলে জায়গা পেয়েছেন। যদিও চোট সমস্যায় তিনিও ভুগছেন। এরপরও কোচ পটার আশাবাদী, বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন ইসাক। এ নিয়ে পটার বলেন, ‘ইসাক একজন বিশ্বমানের খেলোয়াড়। আমাদের লক্ষ্য তাকে মৌসুমের সেরা ছন্দে ফিরিয়ে আনা।’

সুইডেনের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ক্রিস্টোফার নর্ডফেল্ড, ভিক্টর জোহানসন, জ্যাকব উইডেল ও জেটারস্ট্রম। 

রক্ষণভাগ: ড্যানিয়েল সভেনসন, ভিক্টর লিন্ডেলফ, ইসাক হিয়েন, কার্ল স্টারফেল্ট, এলিয়ট স্ট্রাউড, গুস্তাফ লেগারবিয়েলকে, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এমিল হোম, হ্যালমার একডাল ও এরিক স্মিথ।

মাঝমাঠ ও আক্রমণভাগ: তাহা আলী, ইয়াসিন আইয়ারি, লুকাস বার্গভাল, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর গায়োকেরেস, জেসপার কার্লস্ট্রম, গুস্তাফ নিলসন, বেঞ্জামিন নাইগ্রেন, মাতিয়াস সভানবার্গ, বেসফোর্ট জেনেলি, আলেকজান্ডার ইসাক, আলেকজান্ডার বার্নহার্ডসন ও কেন সেমা। 

ট্যাগ: সুইডেন
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬
দুপুরের খাবারের পর কোন অভ্যাস উপকারী, কোনটি ক্ষতিকর?
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
  • ১৮ আগস্ট ২০২৬