ফুটবল বিশ্বকাপের ড্র

সেমিফাইনালের আগেই দেখা হচ্ছে না গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা-ফ্রান্সের

০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ AM
 বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালের আগে মুখোমুখি হবে না র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী এভাবেই সাজানো হচ্ছে ড্রয়ের পাথওয়ে। ফলে সেমিফাইনালের আগেই দেখা হচ্ছে না গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সের। 

আগামীকাল ৫ ডিসেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত মূলপর্বে খেলা নিশ্চিত করেছে। বাকি ৬ দল নির্ধারিত হবে আগামী মার্চের প্লে-অফে।

পটভাগ ও ড্রয়ের নিয়ম

ড্রয়ের জন্য ৪৮ দলকে চারটি পটে ভাগ করা হয়েছে—প্রতি পটে ১২টি করে দল রয়েছে। পট–১ এ রয়েছে স্বাগতিক তিন দেশসহ বিশ্বসেরা দলগুলো। অন্য পটগুলোতেও আছে নানা মহাদেশের শক্তিশালী দল।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, 

  • একই কনফেডারেশনের দুই দল একই গ্রুপে পড়বে না (ইউরোপ ব্যতীত)।
  • ইউরোপ থেকে ১৬ দল থাকায় প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুইটি ইউরোপীয় দল থাকতে পারবে।
  • তিন আয়োজক দেশের গ্রুপ ঠিক করা আছে। মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’, যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে।

বিশ্বকাপ ড্রয়ের চার পট

পট ১:
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি

পট ২:
ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া

পট ৩:
নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা

পট ৪:
জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউ জিল্যান্ড, ইউয়েফা প্লে-অফ ১ ও ২, ইউয়েফা প্লে-অফ ৪, ফিফা প্লে-অফ ১ ও ২

 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬