১০০ টাকায় দেখা যাবে ঋতুপর্ণাদের ম্যাচ, বিক্রি শুরু কাল থেকে

২২ নভেম্বর ২০২৫, ০৮:০৭ PM
ঘরের মাঠে বসছে তিন দেশের নারী ফুটবল টুর্নামেন্ট

ঘরের মাঠে বসছে তিন দেশের নারী ফুটবল টুর্নামেন্ট © ফাইল ছবি

ঘরের মাঠে তিন জাতির নারী ফুটবল সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৬ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টটি। এতে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে আজারবাইজান ও মালয়েশিয়া। দর্শকদের মাঠে টানতে এবার টিকিটের দাম রাখা হয়েছে হাতের নাগালে। মাত্র ১০০ টাকায় গ্যালারিতে বসে উপভোগ করা যাবে সাবিনা-কৃষ্ণাদের খেলা।

শনিবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তিনি জানান, রোববার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ দর্শকদের জন্য গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। এছাড়া ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে স্থানভেদে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। তবে ভিআইপি গ্যালারি ও রেড বক্সের আসনগুলো নারী ফুটবলের পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংকের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

পুরুষ জাতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোর তুলনায় এবার টিকিটের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। এর আগে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে সর্বনিম্ন টিকিট ছিল ৫০০ টাকা, হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে ৪০০ টাকা এবং নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তা ছিল ৩০০ টাকা। নারী ফুটবলকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে এবং সহজে মাঠে আনার লক্ষ্যেই এবার টিকিটের এই সাশ্রয়ী মূল্য নির্ধারণ করেছে ফেডারেশন। গোলাম গাউস আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি আরও বাড়বে।

সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। মাঝে ২৯ নভেম্বর লড়বে মালয়েশিয়া ও আজারবাইজান। আর ২ ডিসেম্বর শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হবে স্বাগতিকরা। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ট্যাগ: ফুটবল
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬