ভারত ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে চমক, নেই জামাল

১৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ PM
জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া © সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সমিত সোমকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। এছাড়া চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনও একাদশে ফিরেছেন। তবে  জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা জায়গা হারিয়েছেন। 

অবশ্য, প্রত্যাশিতভাবেই হামজা চৌধুরী খেলছেন। দেশের জার্সিতে তার সপ্তম ম্যাচ এটি। আগের ম্যাচেই নেপালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। আজও লেস্টার সিটি তারকার দিকে তাকিয়ে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। 

এদিকে চার ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, আর তলানিতে ভারত। তাই আজকের ম্যাচ শুধু পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়া ও মর্যাদা রক্ষার লড়াইও।

এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৯ বার। ভারত জিতেছে ১৩ ম্যাচ, বাংলাদেশ তিনটি, আর ১৩টি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ দেখা হয়েছিল চলতি বছরের মার্চে শিলংয়ে, সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ভারত সর্বশেষ বাংলাদেশে খেলেছিল ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপে, যেখানে স্বাগতিক বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সবমিলিয়ে ২২ বছর পর আবার বাংলাদেশে ফিরছে ভারত, যা এই লড়াইয়ে নতুন উত্তাপ যোগ করেছে।

একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা।
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম ও শেখ মোরসালিন।
আক্রমণভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬