রাতে বার্সা-রিয়াল মহারণ

২৬ অক্টোবর ২০২৫, ০৮:২০ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২৯ AM
বার্সা-রিয়াল দ্বৈরথ

বার্সা-রিয়াল দ্বৈরথ © সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে পুরনো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ মুখোমুখি হচ্ছে। রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সান্তিয়াগো বার্নাব্যুতে গড়াবে এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো।

এল ক্লাসিকো মানেই শুধু মাঠের লড়াই নয়, মানসিক চাপ, কথার যুদ্ধ আর হার না মানা প্রতিদ্বন্দ্বিতা। সবশেষ চার ম্যাচে রিয়ালকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ফলে কিছুটা ব্যাকফুটে থেকেই আজ নামছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে সবগুলোতেই বার্সার কাছে হেরে তিন ট্রফি হাতছাড়া করে তারা। তাই এবারের ক্লাসিকো লা লিগার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

ম্যাচের আগেই উত্তাপ ছড়িয়েছে দুই শিবিরে। বার্সার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল রিয়ালকে বলেছেন ‘চোর’ ও ‘ছিঁচকাঁদুনে’। জবাবে রিয়ালের দানি কারভাহাল জানিয়ে দিয়েছেন, ইয়ামালের কথায় তারা বিরক্ত। 

রিয়াল মাদ্রিদ আজ নামছে প্রায় পূর্ণ শক্তিতে। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামসহ সবাই ফিট এবং দারুণ ছন্দে আছেন। চোটের কারণে অনুপস্থিত শুধু আন্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা। অন্যদিকে বার্সেলোনার অবস্থা একেবারে উল্টো। দলে নেই লেভানডফস্কি, রাফিনিয়া, মার্ক টের স্টেগেন, গাভি, দানি অলমো ও কুন্দে। উপরন্তু নিষিদ্ধ হওয়ায় কোচ হ্যান্সি ফ্লিক ডাগআউটে থাকছেন না। এমন ম্যাচে কোচের তাৎক্ষণিক নির্দেশনা না পাওয়া কাতালানদের জন্য বড় ধাক্কা হতে পারে।

গত মৌসুমে বার্সার হাই লাইন ডিফেন্সের বিপরীতে রিয়ালকে থমকে দিয়েছিলেন ফ্লিক। এমবাপ্পে তখন একাই আটবার অফসাইডে পড়েছিলেন। এবারও ফ্লিকের সহকারীরা নতুন কি কৌশল প্রয়োগ করেন তাই দেখার বিষয়।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9