মেসির হ্যাটট্রিকে বিশাল ব্যবধানে ন্যাশভিলকে হারাল মায়ামি

১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ AM
 লিও মেসি

লিও মেসি © সংগৃহীত

লিও মেসির হ্যাটট্রিকে মেজর লিগ সকারে ন্যাশভিল এসসি-কে ৫-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির জার্সিতে এক বছর পর আবারো হ্যাটট্রিকের দেখা পেলেন এই আর্জেন্টাইন মহাতারকা । এই হ্যাট্ট্রিকে লিগে গোল্ডেন বুট জেতার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। তবে ঘরের মাঠে ন্যাশভিল সহজে হাল ছাড়েনি। প্রথমার্ধের শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দ্রুত দুটি গোল করে তারা মায়ামিকে চমকে দেয়। ৪৩ মিনিটে স্যাম সুরিডজ গোল করে সমতা ফেরান। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৬ মিনিটে) জেকব শ্যাফেলবার্গ গোল করলে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আক্রমণে ধার বাড়ায় ইন্টার মায়ামি। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান লিওনেল মেসি। এর ঠিক চার মিনিট পরেই, ৬৭ মিনিটে দলের হয়ে এগিয়ে যাওয়ার গোলটি করেন তরুণ তারকা বাল্টাসার রড্রিগেজ।

ম্যাচের একবারে শেষ দিকে ৮১ মিনিটে লিওনেল মেসি তাঁর হ্যাটট্রিক সম্পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন। এই অসাধারণ ফিনিশিং-এ মায়ামি ৪-২ গোলে এগিয়ে যায়। এরপর ম্যাচের ইনজুরি সময়ে (৯০+১ মিনিটে) তেলাস্কো সেগোভিয়া মায়ামির হয়ে পঞ্চম গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।

 

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬