ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ AM
 আলভারেজের আক্রমণ

আলভারেজের আক্রমণ © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রীতি ম্যাচ দিয়েই নিজেদের ঝালিয়ে নিচ্ছে স্কালোনির শিষ্যরা।

বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের হাড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নেমেছে মেসিরা। ভেনেজুয়েলা ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা।

৩১তম মিনিটে মিডফিল্ডার জিওভানি লো সেলসোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই চাপ প্রয়োগ করে খেলছে আর্জেন্টিনা। বল পজেশনিংয়ে আর্জেন্টিনা ৭১ শতাংশ, ভেনেজুয়েলা ২৯।

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬