মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে মেসির

১০ আগস্ট ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৬:২৩ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দুর্দান্ত সময়ই কাটছিল। তবে অনাকাঙ্ক্ষিত এক চোট ব্যাঘাত ঘটায় মেসির সেই সুখকর মুহূর্তে। গেল ৩ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন রেকর্ড আটবারে ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। যে কারণে সোমবার (১১ আগস্ট) ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে খেলবেন না তিনি। তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামি কোচ হ্যাভিয়ের মাসচেরানো।

এ নিয়ে মাসচেরানো বলেন, ‘লিও ঠিক আছে, কিন্তু সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থাকায় ঝুঁকি নেওয়া, বোকামি হবে। আমরা আশাবাদী, সে দ্রুত ফিরবে।’

চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এমএলএসে এখন পর্যন্ত মেসির ঝুলিতে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে, যা ন্যাশভিল এসসির স্যাম সুররিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে। 

এদিকে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের পর শনিবার লস অ্যাঞ্জেলস এফসিকে আতিথ্য দেবে মায়ামি। এছাড়া ২০ আগস্ট ফোর্ট লডারডেলে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টাইগ্রেস ইউএএনএল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬