ইংলিশ ফুটবল ক্লাবে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

২৫ জুলাই ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:১১ AM
ফারহান আলী ওয়াহিদ

ফারহান আলী ওয়াহিদ © সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিভিন্ন ফুটবল ক্লাবে দাপট দেখাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী ও কিউবা মিচেল। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরেক তরুণ—ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

এখন পর্যন্ত ফুলহামের একাডেমিতে খেলেছেন ফারহান। তবে তাঁর ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে। সেখান থেকে অনূর্ধ্ব–১৩ দলে খেলার সময় ফুলহামে যোগ দেন তিনি। এরপর একাডেমির প্রতিটি ধাপ পেরিয়ে পৌঁছে যান অনূর্ধ্ব–২১ দলে।

গত মৌসুমে অনূর্ধ্ব–১৮ দলের হয়ে ২০টি ম্যাচ খেলেন ফারহান। তাতে ৭ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। মৌসুমেই ফুলহামের অনূর্ধ্ব–২১ দলে অভিষেক হয় তাঁর। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে পিএসভির বিপক্ষে বদলি হিসেবে নেমে করেন গোল।

ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তির পর উচ্ছ্বসিত ফারহান বলেন, ‘এ অনুভূতি সত্যিই বলে বোঝাতে পারব না। ফুটবল খেলার পর থেকেই এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি। আর এখন এই পর্যায়ে পৌঁছেছি, অসাধারণ লাগছে।’

ফারহান আরও বলেন, ‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ্ব–১৩ পর্যায়ে। এরপর যাত্রাটা ছিল রোলারকোস্টারের মতো। প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় পাশে থেকেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। সব সময় তারা বলেছে—পা যেন মাটিতে থাকে।’

ফারহানের বাবা–মা দুজনেই বাংলাদেশি। এখনো বাংলাদেশের মাটিতে পা না রাখলেও, ভবিষ্যতে জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যাবে কি না, তা সময়ই বলে দেবে।

 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9