দেশে হামজার অভিষেক আগামী মাসে, সিঙ্গাপুরের বিরুদ্ধে

১৪ মে ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০২:১২ AM
হামজা চৌধুরী ও আবুল কালাম আজাদ মজুমদার

হামজা চৌধুরী ও আবুল কালাম আজাদ মজুমদার © টিডিসি সম্পাদিত

দীর্ঘ সময় পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। আগামী ১০ জুন এ মাঠেই বাংলাদেশ দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। একই ম্যাচে জাতীয় দলে অভিষেক ঘটবে কানাডা প্রবাসী শামিত সোমেরও। 

এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

মঙ্গলবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে  তিনি লেখেন, ‘আগামী মাসে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। এ অভিষেকটি শুধু তার জন্য নয়, বরং আরেকজন সুপারস্টারের জন্যও হতে যাচ্ছে বিশেষ কিছু। যিনি এরই মধ্যে তার ক্যারিশমাটিক ব্যক্তিত্ব দিয়ে আমাদের গর্বিত করেছেন। আমি তো এখনই রোমাঞ্চিত!’ 

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬