এশিয়ান কাপে বাংলাদেশ ছাড়াও খেলবে ১২ দল, দেখুন তালিকা

০৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM
প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশের মেয়েরা

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশের মেয়েরা © ফাইল ফটো

ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে। বাছাইপর্বে গ্রুপ ‘সি’-তে বাহরাইন ও তুর্কেমেনিস্তানকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারকেও হারিয়েছে তারা। তিন ম্যাচে গোল করেছে ১৬টি, হজম করেছে মাত্র ১টি—এই পরিসংখ্যানই বলে দেয় ঋতুপর্ণা–তহুরারা কতটা দাপুটে ফুটবল খেলেছে।

বাছাইপর্বে দাপুটে ফুটবল খেললেও এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের লড়াইটা সহজ হবে না। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১২ দলের মধ্যে ১১ দলের নামই চূড়ান্ত হয়েছে। র‍্যাঙ্কিংয়ে এই ১১ দলের প্রত্যেকটির অবস্থান বাংলাদেশের ওপরে। এমনকি এখন পর্যন্ত সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই আছে, যারা র‍্যাঙ্কিংয়ে এক শর বাইরে।

২০২৬ সালের এশিয়ান কাপে আয়োজক হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫ নম্বরে। এ ছাড়া ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল হিসেবে বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), এবং জাপানও (৭)।

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের ৪টিতে জিতে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারত, র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ৭০ নম্বরে। এ নিয়ে  ১০ম বারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করল ভারতের মেয়েরা। গ্রুপ ‘ডি’–তে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে এশিয়ান কাপে যাওয়া চীনা তাইপের অবস্থান র‍্যাঙ্কিংয়ে ৪২। ৩৭ নম্বরে থাকা ভিয়েতনাম গ্রুপ ‘ই’ থেকে পেয়েছে শতভাগ সাফল্য।

গ্রুপ ‘এফ’–এ উজবেকিস্তান অবশ্য বেশ নাটকীয়ভাবে এশিয়ান কাপের টিকিট পেয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর নেপাল ও উজবেকিস্তানের পয়েন্ট, গোলব্যবধান এবং গোল করার সংখ্যা ছিল সমান। নিয়ম অনুযায়ী সমান–সমান থাকা দুটি দল যদি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়, তবে ফল নির্ধারণ হবে টাইব্রেকারে।

আর সেখানেই বাজিমাত করেছে উজবেকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ৩–৩ ব্যবধানে ড্র থাকার পর নেপালকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ৫১তম র‍্যাঙ্কিংধারী উজবেকিস্তান। আর সর্বশেষ গ্রুপ ‘এইচ’ থেকে শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া।

এই ১১ দল ছাড়া এশিয়ান কাপের টিকিট পাবে আরও একটি দল। গ্রুপ ‘এ’তে থাকা সেই দলগুলোর খেলা এখনো মাঠে গড়ায়নি। আগামীকাল ভুটান–সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হবে এই গ্রুপ পর্বের লড়াই, শেষ হবে ১৯ জুলাই। এই গ্রুপের অন্য তিন দল হলো ইরান, জর্দান ও লেবানন।  

এশিয়ান কাপ দিয়ে সুযোগ থাকছে বিশ্বকাপে খেলারও। বিশ্বকাপে খেলতে হলে এশিয়ান কাপের সেমিফাইনালে উঠতে হবে, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ‘প্লে–ইন’ জিততে হবে। আর কোয়ার্টার ফাইনালে জায়গা করলেই খেলা যাবে অলিম্পিক বাছাইয়ে।

ট্যাগ: ফুটবল
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9