হামজার অভিষেক গোলে লিড বাংলাদেশের

০৪ জুন ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৯:২৬ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

ঘরের মাঠে ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেমেছে বাংলাদেশ। এদিন ম্যাচের শুরুতেই লিড পেয়েছে স্বাগতিকরা। সফরকারীদের রীতিমত কোনঠাসা রেখে একপেশে এক ম্যাচের ইঙ্গিত দিচ্ছেন হামজা-জামালরা। 

বুধবার (৪ জুন) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক জামাল ভূইয়ার কর্নার কিকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন হামজা চৌধুরী। এতে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। 

এদিকে এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এর আগে, গেল মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন লেস্টার সিটির এই ফুটবলার।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬