ক্যান্সার প্রতিরোধে উপকারী যে ৩ সবজি

২৬ অক্টোবর ২০২৫, ১১:১৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সময় যত এগোচ্ছে, পরিবেশে দূষণের মাত্রা ততই বাড়ছে। এর পাশাপাশি দৈনন্দিন খাদ্যাভ্যাসেও বাড়ছে অস্বাস্থ্যকর উপাদানের ব্যবহার। চিকিৎসকদের মতে, ক্যান্সারের পেছনে অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই দায়ী। তাই সচেতন হয়ে এখন থেকেই ক্যান্সার প্রতিরোধের অভ্যাস গড়ে তোলা জরুরি।

বাজারে সহজে পাওয়া যায় কয়েকটি সবজির মধ্যে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা রয়েছে। চলুন, জেনে নিই।

গাজর
গাজরে থাকে বিটা ক্যারোটিন। এটি আসলে এক ধরনের ভিটামিন এ, যা দেহের ‘অক্সিডেটিভ স্ট্রেস’ কমাতে সাহায্য করে। ফলে রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এ ছাড়া গাজরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে তাই এটি পেট পরিষ্কার রাখে। ফলে পাকস্থলী ও মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

রসুন
রসুনের নানা গুণের মধ্যে অন্যতম হলো ক্যান্সার প্রতিরোধ। এতে থাকা অ্যালিসিন নামের যৌগ ক্যান্সার কোষ ধ্বংসে সাহায্য করে এবং শরীরের ডিএনএ-এর গঠন অক্ষুণ্ণ রাখে। তবে বেশি আঁচে রান্না করলে রসুনের উপকারী গুণ নষ্ট হয়ে যায়। তাই কাঁচা রসুন বা থেঁতো করে নেওয়ার ১০ মিনিটের মধ্যে খাওয়া সবচেয়ে উপকারী।

ব্রকলি
সবুজ সবজিগুলোর মধ্যে ব্রকলি অন্যতম পুষ্টিকর। এতে সালফোরাফেন নামক যৌগ থাকে, যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে কার্যকর ভূমিকা রাখে। গবেষণা বলছে, বড় ব্রকলির তুলনায় ছোট ব্রকলিতে এই উপাদানের পরিমাণ বেশি থাকে, তাই নিয়মিত খাদ্যতালিকায় ছোট ব্রকলি রাখা আরো উপকারী।

কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্ত ও উপনির্বাচনের দাবিতে ৩ …
  • ১১ নভেম্বর ২০২৬
শিশু সন্তানসহ একসঙ্গে প্রাণ হারালেন বাবা-মা
  • ১১ নভেম্বর ২০২৬
জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950