অল্প বয়সে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে যে ৩ ফল সাহায্য করে

২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিশ্বজুড়ে কোলন বা মলাশয় ক্যান্সারের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে কম বয়সীদের মাঝেও এই ধরণের ক্যান্সারের প্রকোপ বাড়ছে। কোলন ক্যান্সার প্রতিরোধে এখন থেকেই সতর্ক থাকা উচিত। সঠিক খাদ্যভাস, সতেজ ফলমূল কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। একাধিক ফলের মধ্যে এমন কিছু গুণাবলি রয়েছে যা কোলন ক্যানসারকে দূরে রাখতে সাহায্য করে।

১) টক ফল: লেবু বা অন্যান্য টক ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। পাশাপাশি, এই ধরনের ফল অ্যান্টি-অক্সিড্যান্টে পরিপূর্ণ। ভিটামিন সি পেটের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আর সুস্থ পেট মানে কোলন ক্যানসারের ঝুঁকিও অনেকাংশে কমে যায়।

২) আপেল: এই ফলের একাধিক গুণ রয়েছে। তার মধ্যে ক্যানসার প্রতিরোধ অন্যতম। কারণ, আপেলের মধ্যে থাকে পেকটিন নামক ফাইবার। এই ফাইবার সহজেই দ্রাব্য এবং খাবার হজম করতে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তার ফলে মলাশয়ের স্বাস্থ্যও ভাল থাকে। পেট পরিষ্কার থাকলে কোলোনের দেওয়ালের কোষের ক্ষতি হয় না।

৩) তরমুজ: এই ফলটি সকলেই কমবেশি খেতে পছন্দ করেন। তরমুজের মধ্যে উপস্থিত লাইকোপেন (এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট) দেহের প্রদাহের সঙ্গে লড়াই করতে সক্ষম। তার ফলে ‘অক্সিডেটিভ স্ট্রেস’-এর পরিমাণ কমে যায়। ফলে পেট পরিষ্কার থাকে। কোলনের উপরেও অযথা চাপ তৈরি হয় না।

সূত্র: আনন্দবাজার  

 

 

 

 

 

 

স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের পদ্ম-শাপলার বিল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9